সিপিএম এজেন্ট চাইলেন সাহায্য, কেন্দ্রীয় জওয়ান চাইলেন চা! পথ অবরোধে সিপিএম প্রার্থী

ভোট শুরুর কিছু পরেই আরজি কর রোডে পথ অবরোধে বসলেন কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী কনীণিকা বোস ঘোষ।

ভোট শুরুর কিছু পরেই আরজি কর রোডে পথ অবরোধে বসলেন কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী কনীণিকা বোস ঘোষ। তাঁর অভিযোগ ভোর থেকেই সন্ত্রাসে নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীও কোনও রকম সাহায্য করছে না বলে অভিযোগ করেছেন তিনি।

সিপিএম এজেন্ট চাইলেন সাহায্য, কেন্দ্রীয় জওয়ান চাইলেন চা! পথ অবরোধে সিপিএম প্রার্থী

সকাল সাতটায় ভোট শুরু হওয়ার আগে থেকেই অভিযোগ আসতে থাকে বেলগাছিয়া থেকে। বিশেষ করে কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযোগ ওঠে। সিপিএম-এর এক বয়স্ক পোলিং এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার খবর পেয়েই সেখানে ছুটে যান সিপিএম প্রার্থী। ফের বুথে বসিয়ে দিয়ে আসেন সিপিএম পোলিং এজেন্টকে।

যদিও সিপিএম প্রার্থীর অভিযোগ, একের পর এক জায়গা থেকে অভিযোগ আসছে। এক পোলিং এজেন্ট ক্যামেরার সামনেই জানান, বুথ থেকে তাকে বের করে দেওয়া
হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাওয়া হলেও, জওয়ানরা তৃণমূল এজেন্টকে চা আনতে বলে বলে অভিযোগ।

কোনও জায়গায় গণ্ডগোলের খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে কিউআরটি পৌঁছনোর কথা থাকলেই এই এলাকায় তা পৌঁছয়নি। বুথে পোলিং এজেন্টদের নিরাপত্তার দাবি করে আরজি কর রোডে অবরোধে বসেন সিপিএম প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+