ByElections: তৃণমূলের বিকল্প বামেরাই! বাবুলকে টক্কর দিয়ে বালিগঞ্জে হারের পরে প্রতিক্রিয়া সায়রা শাহ হালিমের
বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজের হার স্বীকার করে নিয়ে সিপিআইএম (cpim) প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim) বললেন, সেখানে বামেরা তাদের জায়গা অনেকটাই পুনরুদ্ধার করতে সফল হয়েছে। রাজ্যে তৃণ
বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজের হার স্বীকার করে নিয়ে সিপিআইএম (cpim) প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim) বললেন, সেখানে বামেরা তাদের জায়গা অনেকটাই পুনরুদ্ধার করতে সফল হয়েছে। রাজ্যে তৃণমূলের বিকল্প বামেরাই, দাবি করেছেন তিনি।

প্রাপ্ত ভোট ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩০ শতাংশ
এদিন সায়রা শাহ হালিম বলেছেন বামেরা বালিগঞ্জে প্রাপ্ত ভোট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে নিয়ে যেতে পেরেছে। বিভিন্ন জায়গার সমর্থন তিনি পেয়েছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থন পাওয়ার দাবি করেছেন তিনি। ২০২১-এ সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম ৫.৬১ শতাংশ ভোট পেয়েছিলেন। এবার সেখানে সায়রা পেয়েছেন ৩০.১ শতাংশ ভোট। শতাংশের নিরিখে ভোট বৃদ্ধি হয়েছে ২৪.৫ শতাংশের মতো।

তৃণমূল ও বিজেপির ভোট কমেছে, বামেদের বেড়েছে
২০২১-এর ভোট প্রাপ্তির তুলনায় এবার বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের ভোট কমেছে প্রায় ২০.৯ শতাংশের মতো। অন্যদিকে বিজেপির ভোট কমেছে ৭.২ শতাংশের মতো। আবার সায়রা হালিমের ভোট বেড়েছে ২৪.৫ শতাংশের মতো। গণিতের হিসেবে তৃণমূলের হারানো ভোটের অধিকাংশই বামপ্রার্থীর ঝুলিতে গিয়েছে।

তৃণমূলের বিকল্প বামেরাই
এদিন এক ভিডিও বার্তায় সায়রা শাহ হালিম দাবি করেছেন, বামেরাই একমাত্র শাসক তৃণমূলের বিকল্প হিসেবে উঠে এসেছে। তিনি বলেছেন, খুব কঠিন কাজ ছিল মানুষের মনোভাব পরিবর্তন করানো। এছাড়াো লড়াইটা হয়েছে শাসকের বিরুদ্ধে যারা পুরোপুরি সরকারি ক্ষমতার ব্যবহার করেছে। তারমধ্যেও বামেরা লড়াই করেছে। প্রচারের সময় বিভিন্নভাবে বাধা তৈরির অভিযোগও তিনি করেছেন। সাতটি সভার বাতিল করতে হয়েছে, আগে থেকে অনুমতি থাকা সত্ত্বেও, অভিযোগ করেছেন সায়রা শাহ হালিম। ভোটে তাঁর হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহ সহযোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রচারে বস্তি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে তিনি ঘরে ঘরে গিয়ে কথা বলেছিলেন, সেই বিষয়টিও এদিন তুলে ধরেছেন সায়রা। সেখানকার অভাব অভিযোগ বোঝার চেষ্টা করেছেন। (ছবি সৌজন্য: ফেসবুক)

নৈতিক জয় হয়েছে বামেদের
সায়রা শাহ হালিম দাবি করেছেন, এই লড়াইয়ে তাদের নৈতিক জয় হয়েছে। কেননা চোখ রাঙানো, হিংসার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাদের। এছাড়াও গরম এবং রমজানের সময়ে যেসব মানুষ সিপিএমকে ভোট দিয়েছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন সায়রা। লড়াই সবে শুরু হয়েছে, আরও অনেক পথ যেতে হবে। এই লড়াইকে সঙ্গী করেই পরবর্তী নির্বাচনে বামেরা লড়াই করবে বলে জানিয়েছেন বালিগঞ্জের পরাজিত সিপিএম প্রার্থী। (ছবি সৌজন্য: ফেসবুক)












Click it and Unblock the Notifications