গরু পাচার নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ
গরু পাচার সংক্রান্ত জনস্বার্থ মামলায় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এহেন নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
গরু পাচার সংক্রান্ত জনস্বার্থ মামলায় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এহেন নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মামলাকারীর যেহেতু অমিত শাহের প্রতি ব্যক্তিগত কোন অভিযোগ নেই সেই কারণেই বাদ দিতে হবে নাম। শুধু তাই নয়, নাম বাদ দিয়ে মামলাকারীকে তিন দিনের মধ্যে নতুন করে মামলার নথি জমা দিতে হবে বলেও নির্দেশে জানায় কলকাতা হাইকোর্ট।

মামলার তদন্ত করছে সিবিআই
এই মুহূর্তে রাজ্যে গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। এমনকি পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন আরও একটি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা ভোটের আগেই কয়লা এবং গরু পাচার-কাণ্ডের তদন্ত শুরু করে এই দুই সংস্থা। গরু পাচার মামলাতে ইতিমধ্যে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে তাঁর দেহরক্ষীকেও। যা নিয়ে তুঙ্গে রাজ্য- রাজনীতি।

এক নজরে গোটা মামলা
আর এর মধ্যেই গত কয়েকদিন আগে গরু পাচার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তাৎপর্যপূর্ণ ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ ছিল, রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোথাও সিআইএসএফ , কোথাও বিএসএফ। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ওই আইনজীবীর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিষয়টি নজরদারির দায়িত্বে। এমনকি বিএসএফ-সিআইএসএফ সবই স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। ফলে কিছুতেই অমিত শাহ এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না বলে দাবি আবেদনকারী আইনজীবীর। আর তাই এই মামলাতে অমিত শাহকেও যুক্ত করা হয়।

মামলার শুনানি হয়।
আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। মামলার শুনানিতে অমিত শাহের নাম রাখা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেয় আদালত। আর দীর্ঘ শুনানি শেষে মামলায় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যা অবশ্যই স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।
এমনকি নাম বাদ দিয়ে মামলাকারীকে তিন দিনের মধ্যে নতুন করে মামলার নথি জমা দিতে হবে বলেও নির্দেশে জানায় কলকাতা হাইকোর্ট। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications