জাগুয়ারের ধাক্কায় ২ বাংলাদেশির মৃত্যু! অভিযুক্ত আরসালান পারভেজের পুলিশি হেফাজত
শুক্রবার গভীর রাতে লাউডন স্ট্রিটের গাড়ি দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জাগুয়ার চালক আরসালান পারভেজ (২২) কে রবিবার পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক অলকানন্দা রায
শুক্রবার গভীর রাতে লাউডন স্ট্রিটের গাড়ি দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জাগুয়ার চালক আরসালান পারভেজ (২২) কে রবিবার পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক অলকানন্দা রায়। আগামী ২৯ তারিখ পর্যন্ত অভিযুক্তকে নিজেদের হেফাজতে রাখতে পারবে পুলিশ। পারভেজ এর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। অভিযুক্ত পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে তা নাকচ করে দেন বিচারক।

দুর্ঘটনায় মৃত ২ বাংলাদেশি, কাজি মহম্মদ মইনুল আলম(৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া(২৮)। মইনুলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। চাকরি করতেন গ্রামীন ফোনে। অন্যদিকে, তানিয়া ছিলেন বাংলাদেশে সিটি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে। চোখের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন মইনুল। চোখ দেখাচ্ছিলেন শঙ্কর নেত্রালয়ে।
উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের ভিআইপি হোটেলে। তাঁদের সঙ্গে ছিলেন মইনুলের বন্ধু জিয়াদ। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেপরোয়া গাতিতে এসে জাগুয়ারটি মার্সিডিজে ধাক্কা মারে। সেটি এসে পড়ে তানিয়াদের ওপরে। পিজিতে ময়নাতদন্ত হয় মইনুল ও তানিয়ার। তার পর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে তা যায় ঝিনাইদহে।












Click it and Unblock the Notifications