রাজ্য সিপিএম-এর রদবদলের প্রস্তুতি! সূর্যের বদলে সম্পাদক হিসেবে উঠে আসছে যাঁদের নাম
আগামী বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে নতুন নেতৃত্বকে সামনে রেখে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১৫ অগাস্টের মধ্যে রিপোর্ট জমাব দিতে হবে রাজ্য কমিটির সদস্যদের।
আগামী বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে নতুন নেতৃত্বকে সামনে রেখে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১৫ অগাস্টের মধ্যে রিপোর্ট জমাব দিতে হবে রাজ্য কমিটির সদস্যদের। নেতৃত্বে রদবদলের প্রশ্নে সরে যেতে হতে পারে বর্তমান রাজ্য সম্পাদ সূর্যকান্ত মিশ্রকে। তাঁর বদলে একাধিক নাম উঠে আসছে।

এখনও পর্যন্ত সম্ভাব্য পরবর্তী সম্পাদক হিসেবে তিন জনের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন, মহঃ সেলিম, সুজন চক্রবর্তী এবং মৃদুল দের নাম। তিনটি নামের পিছনে আলাদা আলাদা ভাবে যুক্তি উঠে আসছে। সেলিম পলিটব্যুরোর সদস্য। অন্যদিকে, সুজন চক্রবর্তী কেন্দ্রীয় কমিটিতে স্থান পয়েছেন, বর্তমানে দলে গুরুত্বও রয়েছেন তাঁর। পাশাপাশি মৃদুল দেকে দেখা গিয়েছেন সূর্যকান্ত মিশ্র কিংবা রবীন দেবের সঙ্গে সিপিএম-এর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে।
বিমান বসু সরে যাওয়ার রাজ্য সম্পাদকের দায়িত্বে সূর্যকান্ত মিশ্র। কিন্তু তাঁর নেতৃত্বে ২০১৬-র বিধানসভা নির্বাচনই হোক কিংবা ২০১৯-এর লোকসভা, রাজ্যে ভবাডুবি হয়েছে সিপিএম-এর। তবে এর পিছনে যে ভঙ্গুর সংগঠনও দায়ী তা অবশ্যই মানছেন রাজ্য নেতারা। নতুন নেতৃত্বকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি শুরু করলে, লড়াইয়ে থাকা সম্ভব বলেও মনে করছেন দলের নেতৃত্বের অনেকে।












Click it and Unblock the Notifications