'ট্রিগ্রার' আটকে যাওয়াতেই প্রাণে বেঁচে যাওয়া! 'ব্যথিত' সুশান্ত বলছেন, রাজনীতিতে থাকব কিনা ভাবব

Sushanta Ghosh: আমি এখনও বুঝতে পারছি না! কি ঘটে গেল। ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও ঘোর কাটছে না সুশান্ত ঘোষের। ঘটনায় এতটাই ব্যথিত যে রাজনীতি থেকে সরে আসার কথাও বলছেন তিনি। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক জাভেদ খান। গিয়েছেন মালা রায় সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে মূল অভিযুক্তের। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। ঘটনার পরেই ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (Sushanta Ghosh) বলেন, যেভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল তাতে স্পষ্ট যে এর পিছনে বড় মাথা আছে।

Sushanta Ghosh

আর সেই মাথার খোঁজে শুরু করেছে কসবা থানার পুলিশ। এমনকি লালবাজারের অন্যান্য সেকশনও ঘটনার তদন্ত করছে বলে খবর। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত একজন নাবালক বলে খবর। শুধু তাই নয়, বিহারের বৈশালী বলে একটি এলাকার বাসিন্দা সে।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কসবায় একেবারে বাড়ির সামনে বসেই গল্প করছিলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বরের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একেবারে অ্যাক্রপলিস মলের উলটোদিকে তাঁর বাড়ি। ফলে ভর সন্ধ্যায় বহু মানুষের ভিড় ছিল সেখানে। সেই সময় হঠাত করেই দুই দুষ্কৃতী একটি স্কুটারে করে এসে হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে, স্কুটারের পিছনে বসা ব্যক্তি হঠাত করেই পিস্তল বের করে সুশান্তবাবুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করছে। কিন্তু কোনও কারণে ট্রিগার জ্যাম হয়ে গিয়ে গুলি বেরয়নি। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের। ততক্ষণতা সে স্কুটারে চেপে পালানোর চদেষ্টা করে। কিন্তু পালাতে পারেনি ওই হামলাকারীরা। সুশান্তবাবুর সঙ্গীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

কিন্তু দ্রুত আরেকজন এলাকা ছেড়ে স্কূটারে ছেড়ে চম্পট দেয়। যদিও দ্বিতীয় ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। সুশান্ত ঘোষের দাবি, তাঁকে মারার জন্য সুপারি দেওয়া হয়েছিল। অনেক বড় ষড়যন্ত্র। রাজনীতি অন্য জায়গায়। কিন্তু এই ঘটনা কাম্য নয়। এই অবস্থায় রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কাউন্সিলার। তাঁর দাবি, ঘটনায় একেবারেই আতঙ্কিত নই। কিন্তু ব্যথিত।

অন্যদিকে জাভেদ খান জানিয়েছেন, মারাত্মক ঘটনা। পুলিশ তদন্ত করছে। খুব শীঘ্রই দোষী ধরা পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+