দোলের বিকেলে খাস কলকাতায় কাউন্সিলরের বাড়িতে হামলা! অভিযুক্ত স্থানীয়রা
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ব্যাপক ভাঙচুর। দোলের দিন কলকাতাতেই এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ব্যাপক ভাঙচুর। দোলের দিন কলকাতাতেই এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুকদেব চক্রবর্তীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। সূত্রের খবর অনুযায়ী, জলের দাবিতে স্থানীয়রা এই ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তখন বিকেল সাড়ে চারটে। তার আগে থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। অভিযোগ কাউন্সিলরকে এলাকায় সময়মতো পাওয়া যায়। এছাড়াও এলাকায় জলের সমস্যা সমাধানে তিনি পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ। জলের দাবিতে জানুয়ারি মাসে এলাকায় একবার পথ অবরোধ হয়েছিল। যদিও তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বৃহস্পতিবার ছিল দোল। এলাকায় দোল শেষ হতেই বিক্ষোভ আছড়ে পড়ে কাউন্সিলরের বাড়িতে। বালিগঞ্জে দেউধর স্ট্রিটে কাউন্সিলরের বাড়িতে ডুকে পোস্টবক্ক ও ফুলের টব ভাঙচুর করা হয়। কাউন্সিলর ভাঙচুরের ঘটনা জানাতেই ঘটনাস্থলে যায় বালিগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, কাউন্সিলরের অভিযোগ ভাঙচুর করেছে দুষ্কৃতীরা।












Click it and Unblock the Notifications