ধর্মতলায় অনশন মঞ্চে রাখা হল দুর্নীতি হাঁড়ি, জমা পড়ছে অভিযোগ

অনশন মঞ্চে এবার নতুন এক ছবি ধরা পড়ল। দুটি বড় মাটির হাঁড়ি এনে রাখা হয়েছে। দুটি হাঁড়ির গায়েই কাগজের স্টিকার সাঁটানো হয়েছে। সেই দুটি আসলে দুর্নীতির হাঁড়ি। এভাবেই রাজ্য সরকার ও শাসক দলকে নিশানা করা হল।

বিসর্জনের জন্য আন্দোলন সমানভাবে চলছে জুনিয়র চিকিৎসকদের। আমরণ অনশন মঞ্চে চলছে অনশন। সিনিয়র ও অন্যান্য জুনিয়র চিকিৎসকরাও উপস্থিত রয়েছেন। রবিবার সকাল থেকে সাধারণ মানুষরাও এসে উপস্থিত হয়েছেন ধর্মতলায়।

esplanade doctor

অনশন মঞ্চের বাইরে সামনের রাস্তায় দুটি হাঁড়ি রাখা হয়েছে। সেই দুটি হাঁড়ি আসলে অভিযোগের কাগজ জমা দেওয়ার। দুর্নীতি সংক্রান্ত যার যে সমস্ত অভিযোগ রয়েছে, সেগুলি সেই হাঁড়িতে জমা দেওয়া হবে। এই কর্মসূচি রবিবার সকাল থেকে চলছে। বহু সাধারণ মানুষ কাগজে অভিযোগ লিখছেন। সেই কাগজ ভাঁজ করে হাঁড়িতে জমা দেওয়া হচ্ছে।

এইসব অভিযোগ পত্র নিয়ে কী হবে? হাঁড়ি দুটি ভর্তি হয়ে গেলেই বা কী হবে? এই সম্পর্কে সঠিক বার্তা পাওয়া যায়নি। তবে এই কর্মসূচিতে আগত সাধারণ মানুষরাও যোগ দিয়েছেন। যত বেলা বাড়ছে, ততই অভিযোগপত্র লেখার সংখ্যাও বাড়ছে।

এদিকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় হতবাক জুনিয়র চিকিৎসকরা। এসএসকেএম এর মতো হাসপাতালে এই ঘটনা ঘটতে পারে। তাহলে অন্যান্য সাধারণ হাসপাতালে কী পরিণতি হবে? চিকিৎসক, রোগী, সাধারণ মানুষের নিরাপত্তা গ্রামেগঞ্জে হাসপাতালে কোথায়? সেই প্রশ্ন ফের তোলা হল।

আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে। সেই ইঙ্গিত করা হচ্ছে। অনশনকারীরা একে একে অসুস্থ হচ্ছেন। তবুও জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের পথ থেকে পিছিয়ে আসবেন না। আমরণ অনশন চলবে। প্রয়োজনে অন্যান্য জুনিয়র চিকিৎসকরা অনশন শুরু করবেন। সেই কথাও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+