নোট বাতিলের ভুল শুধরে নিন, ‘স্বৈরাচারী’ মোদী সরকারকে নিশানা মমতার

নোট বাতিলের ৫০ দিন পূর্তিতে মোদী সরকারকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই মোদী সরকারের পাশে স্বৈরাচারী তকমা বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩০ ডিসেম্বর : নোট বাতিলের ৫০ দিন পূর্তিতে মোদী সরকারকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই মোদী সরকারের পাশে স্বৈরাচারী তকমা বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, স্বৈরাচারী সরকারের দায়বদ্ধতা তার নিজের কাছে। আর গণতান্ত্রিক সরকারের দায়বদ্ধতা জনগণের কাছে। আমরা গণতান্ত্রিক সরকার, তাই মানুষের কাছে দায়বদ্ধ। আমরা ভুল করলে শুধরে নিতে জানি। ভুল করলে শুধরে নেওয়াটা দোষের নয়।

তাঁর এই বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে মোদী সরকারকে নোট বাতিলের ভুল সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্বাস্থ্য সাথী প্রকল্পের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের ফলে নাকাল হচ্ছেন দেশবাসী। সাধারণ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই ১০৭ জন মারা গিয়েছেন নোট দুর্ভোগের কারণে। কৃষক-শ্রমিক শ্রেণির মানুষ ঘোর বিপদে পড়েছেন।

নোট বাতিলের ভুল শুধরে নিন, ‘স্বৈরাচারী’ মোদী সরকারকে নিশানা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, দেশে অচলাবস্থা চলছে। তবু কিছু বলা যাবে না। বললেই 'গব্বরে'র ভয় দেখানো হচ্ছে। নোট বাতিলের পর কেটে গিয়েছে ৫০ দিন। মোদীজির নির্ধারিত দিন আজই শেষ। তবু ব্যাঙ্ক-এটিএম সচল হয়নি। ৫০ দিন পর ৫ হাজার টাকাও দিতে পারছে না ব্যাঙ্কগুলি। কবে এই সঙ্কটের সুরাহা মিলবে জানেন না কেউ। প্রমাণ হয়ে গিয়েছে এই নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুলি ভুল। তাই তা প্রত্যাহার করে নেওয়া হোক। ভুল করলে শুধরে নেওয়া গণতান্ত্রিক সরকারের ধর্ম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+