করোনা চিকিৎসায় বিস্তর গাফিলতি রাজ্যে, রিপোর্ট দিল এক্সপার্ট টিম
করোনা চিকিৎসায় বিস্তর গাফিলতি রাজ্যে, রিপোর্ট দিল এক্সপার্ট টিম
করোনা চিকিৎসা বিস্তর গাফিলতি রয়েছে রাজ্যে। বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এমনই রিপোর্ট দিল এক্সপার্ট কমিটি। ক্লিনিকাল ম্যানজমেন্ট সহ একাধিক ক্ষেত্রে বিস্তর গলদ রয়েছে হাসপাতাল গুলিতে এমনই জানানো হয়েছে রিপোর্টে। করোনা সংক্রমণ হঠাৎ করে রাজ্যে অনেকটাই বেড়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ২০,০০০ অতিক্রম করেছে।

করোনা চিকিৎসায় গাফিলতি
করোনা চিকিৎসায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিস্তর গলদ রয়েছে এমনই জানিয়েছে রাজ্য সরকারের তৈরি এক্সপার্ট কমিটি। রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঠিক মতো করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গত ১০ দিনে এক ধাক্কায় ৫০০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ২০,০০০ অতিক্রম করেছে।

মানা হচ্ছে না গাইড লাইন
করোনা চিকিৎসায় যে গাইড লাইন তৈরি করে দিয়েছিল এক্সপার্ট কমিটি তার কোনওটাই মানা হচ্ছে না বলে অভিযোগ। গত ৫ দিনে রাজ্যের তিনটি সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার গাইডলাইন পাঠিয়েছিল এক্সপার্ট কমিটি। কিন্তু সেগুলি কার্যকর করায় ফাঁক থেকে গিয়েছে বলে জানানো হয়েছে।

অক্সিজেন দেওয়ায় গলদ
এক্সপার্ট কমিটি জানিয়েছে হাসপাতাল গুলিকে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন দেওয়া এবং স্টেরয়েড দেওয়ার ক্ষেত্রে গলদ রয়েছে। ডাক্তাররা অক্সিজেন দেওয়ার কথা জানালেও কী ডোজে সেই অক্সিজেন আক্রান্ত রোগীকে দেওয়া হবে সেটা উল্লেখ থাকছে না। কিছু হাসপাতাল আবার অ্যান্টি বায়োটিক প্রয়োগে গাফিলতি করছে। আবার দেখা দিয়েছে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক হাসপাতালে বেশি।

৭৮টি কোভিড হাসপাতাল রাজ্যে
করোনা চিকিৎসার জন্য ৭৮টি কোভিড হাসপাতাল তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। সেগুলিকে কেবল করোনা আক্রান্ত রোগীদেরই চিকিৎসা চলছে। কোনও হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের ফেরানো যাবে না কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার খরচও বেঁধে দিয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications