র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট শুরু হতে চলেছে কলকাতায়

এবার থেকে র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট শুরু হতে চলেছে কলকাতায়। কলকাতা পুরনিগমের তরফে শহরবাসীর কার কার করোনা হয়েছে তা বুঝতে র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে কলকাতা পুর নিগম সূত্রে।

র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট শুরু হতে চলেছে কলকাতায়

এই পদ্ধতিতে খুব কম সময়ে বেশি সংখ্যক মানুষের টেস্ট করা সম্ভব। আগামী বৃহস্পতিবার থেকেই এই টেস্ট করার কাজ শুরু হয়ে যাবে বলেও কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শহরের প্রতিটি ওয়ার্ডে এক এক সপ্তাহ জুড়ে এই টেস্ট চালানো হবে। এর জন্য বেছে নেওয়া হবে প্রতিটি ওয়ার্ডের সেই সব এলাকা যেখানে নিত্যদিন ভিড় হয়। মানে যেখানে দোকানবাজার বেশি রয়েছে, বস্তি রয়েছে, ঘিঞ্জি বসতি রয়েছে, শ্রমিক আবাসন রয়েছে। সেই সব এলাকায় গিয়ে পুরসভার স্বাস্থ্যকর্মীরা মানুষের সোয়াব বা লালারসের নমুন সংগ্রহ করবেন। অবশ্য বাড়ি বাড়ি গিয়ে সোয়াব সংগ্রহের কাজ আগেই শুরু হয়ে গিয়েছে শহরে। কিন্তু তার রিপোর্ট আসতে সময় নিচ্ছে।

এবার যে পদ্ধতিতে পরীক্ষা হবে তাতে খুব অল্প সময়ের মধ্যেই জানা যাবে কে আক্রান্ত আর কে নয়। এর জন্য ওই স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে একটি বিশেষ ধরনের সোয়াব স্ট্রিপ। এক একটি স্ট্রিপে ১০ জন করে মানুষের সোয়াব নেওয়া যাবে। সেই সঙ্গে নেওয়া হবে সেই মানুষটির নাম ও ফোন নম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+