করোনা ভাইরাসের প্রভাব এবার ইস্টওয়েস্ট মেট্রোতেও, কাজে বিঘ্নের আশঙ্কা

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রভাব এবার কলকাতায় নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রোয়। টালেন বোরিং মনিটারিং কমিটির প্রধান জে এন্ডিকট হংকং থেকে কলকাতায় এসেছিলেন কাজে।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রভাব এবার কলকাতায় নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রোয়। টালেন বোরিং মনিটারিং কমিটির প্রধান জে এন্ডিকট হংকং থেকে কলকাতায় এসেছিলেন কাজে। গত সপ্তাহে ভিসার কাজে তিনি দেশে গিয়েছিলেন। ভিসা রিনিউ হলেও এখনও আসতে পারেননি। সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে তিনি কলকাতায় আসতে পারেন।

করোনা আতঙ্কে দেখে বিদেশিদের প্রবেশ নিষেধ

করোনা আতঙ্কে দেখে বিদেশিদের প্রবেশ নিষেধ

করোনা ভাইরাসের আতঙ্কে বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ রক্ষাকারী বিমান বাতিলের পাশাপাশি নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে। কম করে মাস খানেক এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

এন্ডিকটকে নিয়ে আশঙ্কা

এন্ডিকটকে নিয়ে আশঙ্কা

কেন্দ্র ভিসা বাতিল করে দেওয়ায় জেকে এন্ডিকটকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আদৌ তিনি ভারতে আসতে পারবেন কিনা। আবার কলকাতায় ফিরলেও সমস্যা। তাঁকে অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গতবছরে পুজোর আগে উড়িয়ে আনা হয়েছিল এন্ডিকটকে

গতবছরে পুজোর আগে উড়িয়ে আনা হয়েছিল এন্ডিকটকে

গতবছর পুজোর আগে যখন বৌবাজারের সুরঙ্গে জল ঢুকে মাটি বসে যায়, তখন হংকং থেকে আনা হয়েছিল এন্ডিকটকে। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, তিনিই কলকাতা এসে সুরঙ্গে জল ঢোকা বন্ধ করেন এবং মাটি শক্ত করেন।

ফের চালু হয়েছে সুরঙ্গ তৈরির কাজ

ফের চালু হয়েছে সুরঙ্গ তৈরির কাজ

জেকে এন্ডিকটের পরিকল্পনা মতোই বৌবাজারে ফের টানেল বোরিং মেশিন চালু করা হয়েছে। তবে কাজ টালু হওয়ার পর আবারও একাধিক বাড়িতে ফাটল ধরার অভিযোগ উঠেছে। কিন্তু যাঁর পর্যবেক্ষণে কাজ হওয়ার কথা তিনিই যদি না থাকেন, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+