Coronavirus: বড়দিনের আগে করোনা আতঙ্ক শহরে, ৫ মাসের শিশু সহ আক্রান্ত ৫
কেরল-কর্নাটকে নতুন করে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। গা বাঁচাতে পারল না কলকাতা। কলকাতা শহরেও তিন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তার মধ্যে এক পাঁচ মাসের শিশুও রয়েছে। তবে তাঁদের শরীরে জেএন ১ ভ্যারিয়েন্ট বাসা বেঁধেছে কিনা সেটা স্পষ্ট করে এখনও জানা যায়নি।
তিন জনেই শহরের তিনটি হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটি ভর্তি রয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁদের শরীরে রক্তের নমুনা জেরম সিক্যুয়েন্সের জন্য পাঠানো হয়েছে। বিহােরর বাসিন্দা শিশুটি গত কয়েকদিন ধরেই খিঁচুনিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রিপোর্ট পজিিটভ আসার সঙ্গে সঙ্গে তাঁদের আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেরল কর্নাটকে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কেরল এবং কর্নাটকে বেশ কয়েকজন মারাও গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে নতুন করে আতঙ্ক ছড়িেয়ছে গোটা দেশে।
কেন্দ্র ইতিমধ্যেই সব রাজ্যে সতর্কতা জারি করেছে। বড়দিনের ছুটিতে বাইরে থেকে সকলেই বাড়ি ফিরছেন। তার জেরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। গতবারও এই সময় থাবা বসিয়েছিল করোনা। এবারও সেটাই হয়েছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ একাধিক রাজ্যে নতুন করে ছড়াতে পারে আশঙ্কা করা মোদী সরকার সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে।
সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। গতকাল হঠাৎ করে ৩ করোনা রোগীর সন্ধান মেলায় উদ্বোগ বেড়েছে। গোটা দেশে করোনা মোকাবিলার সব প্রস্তুতি সেরে রাখতে বলেছে মোদী সরকার। করোনা মোকাবিলার জন্য অক্সিজেন পর্যাপ্ত মজুত রাখতে বলা হয়েছে। যদিও করোনার এই ভ্যারিয়েন্টের উপসর্গ তেমন তীব্র আকার িনচ্ছে না। ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
সর্দি-কাশি-গলাব্যাথার সঙ্গে হজমের সমস্যা দেখা দিচ্ছে। আবার কারোর কারোর হালকা জ্বর থাকছে। এবং জ্বরের সঙ্গে মাথাব্যথা এবং গােয় ব্যথা থাকছে। উপসর্গ তেমন প্রকট না হওয়ার কারণে এই করোনা ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় করোনার নজরদারি বাড়ানো হয়েছে। সর্বশেষ পাওয়া খবরপ অনুযায়ী রাজ্যে ৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications