করোনা থাবা এবার শাসক দলের আরেক বিধায়কের, আক্রান্ত রুকবানুর রহমান
করোনা থাবা এবার শাসক দলের আরেক বিধায়কের, আক্রান্ত রুকবানুর রহমান
ফের করোনা থাবা শাসক দলে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক রুকবানুর রহমান। কলকাতার ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখনও স্থিতিশীল রয়েছেন বিধায়ক। নিজের কেন্দ্র চোপড়াতেই ছিলেন রুকবানুর।

কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারসঙ্গে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায় কিডনিতে পাথর হয়েছে তাঁর। তার অস্ত্রোপচারের জন্যই করোনা পরীক্ষা করানো হয়েছিল। শনিবার রিপোর্ট পজিটিভ আসে।
সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ককে হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। এছাড়াও একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications