করোনা আক্রান্ত মন্ত্রী ঘুরছেন ওয়ার্ডে, ওয়ার্ডে, বিতর্কে মেডিকেল কলেজ হাসপাতাল
করোনা আক্রান্ত মন্ত্রী ঘুরছেন ওয়ার্ডে, ওয়ার্ডে, বিতর্কে মেডিকেল কলেজ হাসপাতাল
মস্কিষ্কে অস্ত্রোপচারের পর করোনা ভাইরাসে আক্রান্ত হন মন্ত্রী নির্মল মাজি। সেই অবস্থাতেই কলকাতা মেডিকেল কলেজের ওয়ার্ডে ঘুরে ঘুরে করোনা আক্রান্ত চিকিৎসক এবং রোগীদের খোঁজ খবর নিচ্ছেন তিনি। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। যদিও পিপিই কিট পরেই হাসপাতালে ঘুরছেন তিনি। মন্ত্রীর এই আচরণে অবাক হয়েছেন হাসপাতালের চিকিৎসকরাও।

করোনা আক্রান্ত নির্মল মাজি
গত মাসেই করোনা আক্রান্ত হন মন্ত্রী নির্মল মাজি। তার আগে মস্কিষ্কে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। স্বাভাবিক ভাবেই শরীর দুর্বল থাকায় করোনা সহজেই থাবা বসায় নির্মল মাজির শরীরে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রীকে। করোনা সংক্রমণে পর থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।

মেডিকেল কলেজে ঘুরছেন মন্ত্রী
নিজে করোনা আক্রান্ত এখনও সুস্থ হননি। সংক্রমণের আশঙ্কা রয়েছে ষোলো আনা। তার মধ্যেই হাসপাতালে ঘুরে ঘুরে করোনা আক্রান্ত রোগী এবং চিকিৎসকদের খোঁজ নিচ্ছেন নির্মল মাজি। যদিও নিজে পিপিই কিট পরেছেন তিনি। করোনা আক্রান্ত চিকিৎসকরা কেমন রয়েছেন তাঁদের খোঁজ খবর নিচ্ছেন তিনি।

বিতর্ক নির্মল মাজিকে ঘিরে
মন্ত্রীর এই আচরণে একদিকে যেমন সুনাম শুরু হয়েছে রোগীদের মধ্যে। তাঁদের খোঁজ খবর নিচ্ছেন খোদমন্ত্রী। অন্যদিকে তেমন করোনা আক্রান্ত মন্ত্রী সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কা করে অনেকেই আপত্তি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাঁকে ঘোরাঘুরি করছেন তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েেছ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications