আলিপুর আদালতে করোনা থাবা, আক্রান্ত বিচারক, আতঙ্কে আইনজীবীরা
আলিপুর আদালতে করোনা থাবা, আক্রান্ত বিচারক, আতঙ্কে আইনজীবীরা
করোনা সংক্রমণ এবার থাবা বসাল আলিপুর আদালতে। সংক্রামিত হয়েছেন এক বিচারক। তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৮ মে এজলাসে এসেছিলেন তিনি। সেসময় কারা তাঁর সংস্পর্শে এসেছেন তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। গোটা আদালত স্যানিটাইজ করা হচ্ছে।

করোনা সংক্রামিত বিচারক
করোনা ভাইরাসের সংক্রামিত হয়েছেন আলিপুর আদালতের বিচারক। গত ২৮ মে তিনি আদালতে এসেছিলেন। তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ২ জুন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আতঙ্কে আইনজীবীরা
বিচারক করোনা আক্রান্ত হয়েছেন জানতে পেরেই আতঙ্কে রয়েছেন আলিপুর আদালতের আইনজীবী এবং কর্মীরা। আদালতে সেদিন তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তা চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে গোটা আদালত স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

১১ জুন থেকে খুলছে হাইকোর্ট
এদিকে ১১ জুন থেকে খুলছে হাইকোর্ট। তার আগে আজ থেকেই হাইকোর্টের স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও ২ দিন ধরে চলবে এই প্রক্রিয়া। জেনারেল অ্যাডভোকেট থেকে পিপিই চেম্বার সব কিছুই স্যানিটাইজ করা হবে। এজলাসে বিচারপতি, আইনজীবী এবং মামলাকারীর উপস্থিতিতেই শুরু হবে শুনানি বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ
এদিকে রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রািমত হয়েছেন প্রায় ৪০০ জন। মারা গিয়েছেন ১১ জন। ভারত ইতিমধ্যেই করোনা সংক্রমণে ইতালিকে ছাপিয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণে বিশ্বে তৃতীয় স্থানে চলে এসেছে।












Click it and Unblock the Notifications