চিকিৎসকদের ভাবাচ্ছে অভিনেতার প্রস্টেট ক্যানসার, দুপুরে হবে এমআরআই, সৌমিত্রর অবস্থা উদ্বেগজনক
চিকিৎসকদের ভাবাচ্ছে অভিনেতার প্রস্টেট ক্যানসার, দুপুরে হবে এমআরআই, সৌমিত্রর অবস্থা উদ্বেগজনক
করোনা ভাইরাসে আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সংকট জনক। বেলভিউ নার্সিংহোমের চিকিৎসকরা জানিয়েছেন অভিনেতার প্রস্টেট ক্যানসার আগে থেকেই ছিল। করোনা সেটা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করছেন চিকিৎসকরা। এছাড়াও আগে থেকেই অভিনেতার একাধিক সমস্যা রয়েছে। সেগুলি করোনা সংক্রমণের ফলে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুপুরেই হবে অভিনেতার এমআরআই। ফুসফুস এবং মস্তিস্কে করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। গতকাল রাতে দ্বিতীয়বার প্লাজমা থেরাপি করা হয়েছে তাঁর। রাতে ঘুমিয়েছেন অভিনেতা। তবে তেমন উদ্বেগজনক কিছু ঘটেনি রাতে। চিকিৎসকরা কড়া নজরদারি চালিয়েছেন।
অভিনেতার চিকিৎসায় ১০ জনের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই টিমে বেলভিউ ক্লিনিকের চিকিৎসকরা ছাড়া রয়েছেন বাইরের ৬ কনসাল্টেন্ট। তাঁরা সকলেই অভিনেতার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। এখনও পর্যন্ত ভেন্টিলেশনে দেওয়া হয়নি। তবে অক্সিজেন দেওয়া হয়েছে। গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।












Click it and Unblock the Notifications