শহরের কোভিড হাসপাতালে নতুন বিপত্তি, একসঙ্গে করোনা আক্রান্ত ৪০ চিকিৎসক, স্বাস্থ্যভবনে চিঠি
শহরের কোভিড হাসপাতালে নতুন বিপত্তি, একসঙ্গে করোনা আক্রান্ত ৪০ চিকিৎসক, স্বাস্থ্যভবনে চিঠি
শহরের অন্যতম কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ। সেখানে একসঙ্গে ৪০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ঘুম ছুটেছে স্বাস্থ্য দফতরের। চিকিৎসা পরিষেবা কী হবে এই নিয়ে চিন্তায় হাসপাতালে অধ্যক্ষ। এদিকে রোগীর চাপ বাড়ছে। করোনার পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা শুরু হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।

শহরের অন্যতম কোভিড চিকিৎসা কেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে একসঙ্গে ৪০ চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগে স্বাস্থ্য দফতর। বাকি রোগীদের চিকিৎসা সংকটে পড়ে যাচ্ছে। অবিলম্বে এই ঘাটতি মেটানোর জন্য স্বাস্থ্য দফতরের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছেন অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়।
সিনিয়র, জুনিয়র উভয় পর্যায়ের চিকিৎসকই রয়েছেন তালিকায়। তার মধ্যে বেশ কয়েকজন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা কোয়ারেন্টাইনে রয়েছেন। এই নিয়ে প্রবল সংকট তৈরি হয়েছে হাসপাতালে। যদিও শহরে এর আগেও একাধিক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তবে এই ভাবে একই হাসপাতালের এতোজন চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নজিরবিহীন।
কোভিড রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালে। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধিেত উদ্বেগ বেড়েছে। হাসপাতালে বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। সামনেই দুর্গাপুজো। উৎসবের পরেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও করোনা বিধি মেনেই পুজো দেখার জন্য নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications