করোনায় মৃত্যু ৫ হাজার পার রাজ্যে, দৈনিক সংক্রমণ সাড়ে ৩ হাজার ছুঁই ছুই

করোনায় মৃত্যু ৫ হাজার পার রাজ্যে, দৈনিক সংক্রমণ সাড়ে ৩ হাজার ছুঁই ছুই

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে রাজ্যে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৭৫ জন। মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৬০,৩২৪ জন। নতুন করে সংক্রমণ বাড়ছে শহরের পুর এলাকাগুলিতে। ভাবাচ্ছে উত্তর ২৪ পরগনা।

করোনায় দৈনিক সংক্রমণ

করোনায় দৈনিক সংক্রমণ

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ফের বাড়ল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৭৫ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কলকাতা। কেবল শহরের পুর এলাকাতেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৬৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৪৬ জন।

 মৃত্যু ৫ হাজার পেরোল

মৃত্যু ৫ হাজার পেরোল

করোনা সংক্রমণে রাজ্যে মৃত্যু ৫ হাজার পার করল। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫০১৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৯ জনের। কলকাতায় নতুন করে সংক্রমণ বৃদ্ধি ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। এদিকে সুস্থতার হারও বাড়ছে রাজ্যে।

 আনলক ৫ শুরু

আনলক ৫ শুরু

আজ থেকেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে আনলক ৫। সিনেমা হল থেকে শুরু করে একাধিক জিনিসে ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে থিয়েটার, প্রেক্ষাগৃহ। বাড়ানো হয়েছে মেট্রো সংখ্যা। ট্রেন চলাচলএ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

 পুজোয় করোনা বিধি

পুজোয় করোনা বিধি

সামনেই দুর্গাপুজো বাঙালির বড় উৎসব। উৎসব উদযাপন হলেও করোনা বিধি মেনেই দুর্গাপুজো করতে হবে বলে নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়েও পুজোয় করোনা বিধি নিয়ে পুলিস প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+