কলকাতায় করোনা আক্রান্ত প্রতিদিন প্রায় ৩০০! সক্রিয়ের সংখ্যা বেড়ে ২১০০ অতিক্রান্ত, উদ্বেগ
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে প্রায় ৩০০ করে! সক্রিয়ের সংখ্যা বেড়ে ২১০০ অতিক্রান্ত শুধু শহর কলকাতায়।
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে প্রায় ৩০০ করে! সক্রিয়ের সংখ্যা বেড়ে ২১০০ অতিক্রান্ত শুধু শহর কলকাতায়। বাংলার ১৭ জেলায় সে অর্থে এই অস্বস্তির লক্ষণ ধরা পড়েনি, যেটা মিলেছে কলকাতা-সহ শহরতলির পাঁচ জেলায়। করোনা দৈনিক সংক্রমণ এক লাফে আড়াইশোর উপরে উঠে গিয়েছিল পুজো কাটতেই। এখন তা বেড়ে ৩০০ ছুঁই ছুঁই। গত তিনদিন ধরে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। লক্ষ্মীপুজোর পরেই উদ্বেগ বাড়ছে। সামনে কালীপুজো, তাই করোনা নিয়ে বাংলার আকাশে ফের মেঘ। কলকাতা সংলগ্ন শহরতলির জেলাগুলিতেই করোনা বাড়ার প্রবণতা রয়েছে। বাংলার বাকি ১৭ জেলায় দৈনিক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণেই।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৮২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৭৩ জন। উত্তর ২৪ পরগনায় ১৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনদিন ধরেই পৌনে তিনশোর আশেপাশে থেকেছে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২১০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এদিন ৪৫ জন বেড়েছে কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২১৯৯৫। এদিন কলকাতায় ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৪২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪৬৬৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৮৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৮৯৬৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮২২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২২৮০৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৩৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০০৭৯৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৮৬০২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৩ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ৮৫১৬৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ২১ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ১৬ জন, উত্তর দিনাজপুরে ৬ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ১০ জন, মুর্শিদাবাদে ৭ জন, নদিয়ায় ৫৭ জন, বীরভূমে ৩৮ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ২৮ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৫ জন, পূর্ব বর্ধমানে ২১ জন, পশ্চিম বর্ধমানে ২৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications