কলকাতার বাগবাজারে শুরু করোনার অ্যান্টিবডি টেস্ট
কলকাতার বাগবাজারে শুরু করোনার অ্যান্টিবডি টেস্ট
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর কলকাতার বাগবাজার এর ৭ নম্বর ওয়ার্ড থেকে সেখানকার মানুষদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে এন্টি বডি টেস্ট করা শুরু হয়ে গেছে।

গতকাল বুধবার কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম জানিয়েছিলেন বেশ কিছু ওয়ার্ড থেকে ৪০ জন করে অর্থাৎ একটি ওয়ার্ডে চারদিক থেকে ১০ জন করে মোট ৪০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে এবং তার উপর ভিত্তি করেই এন্টি বডি টেস্ট করা হবে।যার মাধ্যমে বোঝা যাবে কলকাতার বাসিন্দাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা (করোনা) কতটা আছে।
শুধু তাই নয় কনটেন্টমেন জোনেও এন্টি বডি টেস্ট করা হবে এবং আই সি এম আর ও হু এর নির্দেশে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে এন্টি বডি টেস্ট বা রক্তের নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়ে গেছে এদিন সকাল থেকেই।












Click it and Unblock the Notifications