কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ৫০০-র উপরে, কমছে সক্রিয়ের সংখ্যা
কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ৫০০-র উপরে, সক্রিয়ের সংখ্যা কমে পাঁচ হাজারের নিচে।
কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ ৫০০-র সামান্য উপরে উঠল। টেস্টিংয়ের নিরিখে সংক্রমণ নিম্নমুখী হয়েছে। করোনায় স্বস্তি দিয়ে সক্রিয়ের সংখ্যা কমে পাঁচ হাজারের নিচে নামল আবার। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও ধীরে হলেও মিলছে স্বস্তি। কিন্তু করোনায় মৃত্যু সংখ্যা সেই উদ্বেগজনকই থেকে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২৮৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫০৩। উত্তর ২৪ পরগনায় ৫২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৮১২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২১৭২।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১১৭১৪৮। শুধু এদিনই কলকাতায় ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৮১২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৯৪০৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯৩০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭১৬ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১০৬৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। মৃত্যু হয়েছে মোট ২১৭২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৪৩৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪০২৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৯২ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৪৫৬৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৩৩০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। হুগলিতে ১০৪ জন বেড়ে আক্রান্ত ২৭১০৯ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৪৯০, কোচবিহারে ১১৩১৯, দার্জিলিংয়ে ১৬৮৯০, কালিম্পংয়ে ২০২৮, জলপাইগুড়িতে ১৩৭০৬, উত্তর দিনাজপুরে ৬২০১, দক্ষিণ দিনাজপুরে ৭৯৬৯, মালদহে ১২০৯২, মুর্শিদাবাদে ১১৪৭৬, নদিয়ায় ২০৩৩৯, বীরভূমে ৯০১৩, পুরুলিয়ায় ৬৫৫৪, বাঁকুড়ায় ১০৮০৯, ঝাড়গ্রামে ২৮৩৮, পশ্চিম মেদিনীপুরে ১৯০৯৮, পূর্ব মেদিনীপুরে ১৯২৫৪, পূর্ব বর্ধমানে ১১৫৬৩, পশ্চিম বর্ধমানে ১৪৪৩৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications