বেহালায় প্রবল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, দেখুন ভিডিও

জোরাল বিস্ফোরণে আতঙ্ক ছড়াল বেহালায়। বেহালা থানা পাশে একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার থেকেই হওয়া এই বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

জোরাল বিস্ফোরণে আতঙ্ক ছড়াল বেহালায়। বেহালা থানা পাশে একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার থেকেই হওয়া এই বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

বেহালায় প্রবল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, দেখুন ভিডিও

বুধবার সকাল ১০. ২০। বেহালা থানার কাছেই বিস্ফোরণের আওয়াজ। ঘন বসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় বাড়িটিতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই সক্রিয় হয়ে ওঠেন থানার পুলিশ কর্মীরা। বিস্ফোরণ হওয়া বাড়ির আশপাশের একাধিক বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। বিস্ফোরণ হওয়া বাড়িটির পাশেই একটি বাড়িতে কম্পিউটারের ক্লাস চলছিল। সেখান ক্লাস বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বাড়িতে কেউই ছিলেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+