কমিশনের নোটিশ! শাস্তির মুখে পড়বেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালিন মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে করা হয়েছিল।

সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন, সেটি বেঠিক, অশালীন, কুরুচিকর। এমনই মত নির্বাচন কমিশনের।

Abhijit Gangopadhyay

বুধবার নিজের লোকসভা কেন্দ্রে বক্তব্য রাখছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ার চৈতন্যপুরে তিনি কার্যত বেলাগাম আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। " মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? " এই বক্তব্য তিনি বলেছিলেন। ভিডিও বিভিন্ন মাধ্যমে দেখতে পাওয়া যায়। যদিও সেই ভিডিওর সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

ওই বক্তব্যের পরেই তৃণমূলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। কীভাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কুরুচিপূর্ণ আক্রমণ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি করতে পারেন? সেই প্রশ্ন ওঠে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি নারী বিদ্বেষী? সেই খোঁচাও দিতে শুরু করে তৃণমূল।

জাতীয় নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত প্রচার বন্ধ করে দেওয়া উচিত। এই দাবি তুলেছে তৃণমূল। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আজ শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করেছিলেন।

দুপুরের পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন কমিশন। এই কথাই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তিনি আদর্শ আচরণ বিধি লঙ্ঘণ করেছেন বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন পদক্ষেপ করবে না? সেই প্রশ্ন করা হয়েছে।

আগামী ২০ তারিখ বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে নিজের বক্তব্য কমিশনকে জানাতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে না জানালে, তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের দায় পড়বে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই কথা কমিশনের তরফ থেকে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+