যাত্রী সুরক্ষায় কনভেক্স মিরর বসল মেট্রো স্টেশনে
যাত্রী সুরক্ষায় এবার কনভেক্স মিরর বসানো হল মেট্রো স্টেশনে।
যাত্রী সুরক্ষায় এবার কনভেক্স মিরর বসানো হল মেট্রো স্টেশনে। মেট্রোর গেটে হাত-পা অথবা শরীর আটকে যাতে যাত্রীদের বিপদে না পড়তে হয়, চালক ও গার্ডরা যাতে অতি সহজেই ট্রেনের পুরো অংশ দেখতে পারেন, সেজন্য এবার শহরের বড় পাঁচ মেট্রো স্টেশনে বড় আয়না বা কনভেক্স মিরর বসানো হল।

মেট্রোর প্ল্যাটফর্মের দুই প্রান্তেই লাগানো হয়েছে এই কনভেক্স মিরর। উল্লেখ্য, মেট্রোর দরজায় হাত আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে কসবার সজল কাঞ্জিলালের। যা নিয়ে তোলপাড় হয়েছে শহর।
সাধারণত রাস্তায় দুর্ঘটনা এড়াতে রাস্তার বিপজ্জনক ক্রসিংয়েই দেখা যায় এই বিশেষ ধরনের আয়না। যার সাহায্যে সহজেই উল্টো দিক থেকে আসা গাড়িকে দেখতে পাওয়া যায়। এই ধরনের কনভেক্স মিররই এবার মেট্রো স্টেশনে বসানোর কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।
আপাতত পাঁচটি স্টেশনে বসানো হলেও বাকী মেট্রো স্টেশনগুলিতেও শীঘ্রই এই আয়না লাগানো হবে বলে কলকাতা মেট্রোরেল সূত্রে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications