বিজেপির 'ভাল' ফল কি মুকুল রায়ের জন্যই? কী বলছে অন্দরমহল

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপিতে রদবদল আসন্ন। সভাপতি হওয়ার সম্ভবনা আাশিস সরকারের। অন্যদিকে, দলে মুকুলপন্থীদের দাবি সভাপতি করা হোক মুকুল রায়কে। শুরু হয়েছে টানাপোড়েন।

পঞ্চায়েত ভোটের ফল বেরনোর সঙ্গেই তরজা শুরু হয়েছে বিজেপিতে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপিতে রদবদল আসন্ন। সভাপতি হওয়ার সম্ভবনা আাশিস সরকারের। অন্যদিকে, দলে মুকুলপন্থীদের দাবি সভাপতি করা হোক মুকুল রায়কে। শুরু হয়েছে টানাপোড়েন।

 বিজেপির ভাল ফল কি মুকুল রায়ের জন্যই? কী বলছে অন্দরমহল

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আলিপুরদুয়ারে বিজেপির ফল অন্য জেলার থেকে তুলনামূলক ভাল। অন্তত শাসকদলের সঙ্গে টক্কর দেওয়ার মতো। কিন্তু অন্য জেলাগুলির ফল সেরকম নয়। মুকুল রায়ের ঘনিষ্ঠমহলের দাবি, মুকুল রায় যেখানেই গিয়েছেন, সেখানেই তুলনামূলক ভাল ফল করেছে বিজেপি। দিল্লিতে এনিয়ে বার্তাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

অপর শিবিরের দাবি, যেসব রাজ্যে বিজেপি ভাল ফল করেছে, সেখানে ভাল ফলের প্রবণতা আগে থেকেই ছিল। আর পঞ্চায়েত ভোটের প্রচারে মুকুল রায় প্রায় সব জেলাতেই গিয়েছেন। তবে মুকুল রায় যেরকম আশা জাগিয়েছিলেন, সেরকম কিছু করতে পারেননি বলেই মনে করছে অপর শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+