TMC MLA's Oath Controversy: জট কাটবে! সায়ন্তিকা-রায়াত হোসেনের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন রাজ্যপাল
TMC MLA's Oath Controversy: ভাবী দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জট কাটার সম্ভাবনা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এখনও পর্যন্ত রাজভবনের তরফে কোনও চিঠি তিনি পাননি বলে জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়।
আর তা পেলেও প্রত্যাখ্যান করবেন বলে জানান তিনি। ফলে আশার আলোর মধ্যেও অন্ধকার রয়েছে বলে দাবি বিশ্লেষকদের। অন্যদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজভবন থেকে কোনও চিঠি এখনও পাওয়া যায়নি। ফলে এখনই এই বিষয়ে কিছু বলার নেই বলে জানিয়েছেন (TMC MLA's Oath Controversy) ।

তবে আজ বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতা ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এরপরেই বরাহনগর এবং ভগবানগোলার দুই বিধায়ক অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ বাক্য পাঠের দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেন তিনি।
বলে রাখা প্রয়োজন, আগামী কাল শুক্রবার রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসবে৷ সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার কথা বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন। হঠাত করে কেন বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
এমনকি বিশেষ আইনে রাজ্যপালকে ছাড়াই কি দুই বিধায়ক শপথ গ্রহণ করানো হবে? স্পিকার নিজেই কি শপথ গ্রহণ করাবেন? সেই চর্চাও শুরু হয়েছে৷ রাজ্যপালের বিরুদ্ধে আইনি পথেও হাঁটতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই কথাও শোনা যাচ্ছে। আর এই জল্পনার মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, সংবিধান মেনেই রাজ্যপাল বোস শপথের দায়িত্ব দিয়েছেন ডেপুটি স্পিকারকে।
ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্পিকার রয়েছেন বর্তমানে। তাঁকে এড়িয়ে এই সিদ্ধান্ত মোটেই কাম্য নয়। ফলে চিঠি পেলে তা প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার।












Click it and Unblock the Notifications