নতুন গাড়িতে তৃণমূল বিধায়ক! কার টাকায় কেনা, প্রশ্নে দুই উত্তর

নতুন গাড়িতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু কার টাকায় এই নতুন গাড়ি। সূত্রের খবর অনুযায়ী,সেই প্রশ্নের দুরকম উত্তর দিচ্ছেন বিধায়ক। একবার বলছেন নিজেই কিনেছি।

নতুন গাড়িতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু কার টাকায় এই নতুন গাড়ি। সূত্রের খবর অনুযায়ী,সেই প্রশ্নের দুরকম উত্তর দিচ্ছেন বিধায়ক। একবার বলছেন নিজেই কিনেছি। ঠিক পরেই বলছেন দল দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, সবাই টাকা দিয়ে সাহায্য করেছে। তবে পঞ্চায়েত কী ভাবে গাড়ি কেনার টাকা দিতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

নতুন গাড়িতে তৃণমূল বিধায়ক! কার টাকায় কেনা, প্রশ্নে দুই উত্তর

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাদা স্করপিওতে চড়তেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হঠাৎই তাঁকে দেখা যায় মাহিন্দ্রার কালো গাড়িতে যাচ্ছেন তিনি। খাদিনামোড়ে নুতন গাড়িতে বসে বিধায়ক, দেখেছেন সবাই। ফলে সঙ্গে সঙ্গেই উঠল একাধিক প্রশ্নও। কত পড়ল? কে টাকা দিল? কবে কিনলেন? কোন কাজে লাগবে? ইত্যাদি ইত্যাদি।

কার টাকায় এই গাড়ি কেনা হয়েছে, তা পরিষ্কার জানা যায়নি। শাসক দলের বিধায়ক একবার বলেন নিজেই কিনেছি। ঠিক পরেই বলছেন দল দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, সবাই টাকা দিয়ে সাহায্য করেছে।
নতুন গাড়ির দামও সঠিকভাবে জানাতে পারেননি শাসকদলের বিধায়কয। তিনি জানান, গাড়ির দাম পড়েছে আট থেকে নয় লাখ টাকা।

অসিত মজুমদার জানিয়েছেন, দলের প্রচারের কাজে লাগবে এই গাড়ি। সামনে লোকসভা নির্বাচন। পরেই রয়েছে পুরসভা ও বিধানসভার নির্বাচন। হুগলিতে প্রচারে ব্যবহার করা হবে। দরকারে বাইরেও ব্যবহার করা হবে। শোরুম থেকে নিয়ে এসেছেন। গাড়ির কাজ বাকি। কাগজপত্রও তৈরি হয়নি। ফলে শোরুমেই নিয়ে যেতে হবে। জানিয়েছেন অসিত মজুমদার।

নতুন গাড়িতে চড়ছেন নেতা, তার দামই জানেন না বিধায়ক। এনিয়ে উঠেছে প্রশ্ন। বিধায়কের নতুন গাড়িতে চড়া নিয়ে কোনও সমস্যা দেখছে না বিজেপি। তবে হুগলির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসা কাটমানি খাওয়ার প্রসঙ্গ তুলে ধরেছে বিজেপি। হুগলির প্রশাসনিক বৈঠকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কাটমানি নিয়ে কড়া ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলে ধরে বিজেপির জেলা সভাপতি কটাক্ষ করে বলেছেন, সবই কাটমানির টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+