রাজ্যে নির্বাচনের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক! নিয়োগ নিয়ে বিতর্ক

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বিএসএফ-এর প্রাক্তন ডিজি কেকে শর্মাকে। আর এতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বিএসএফ-এর প্রাক্তন ডিজি কেকে শর্মাকে। আর এতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ২০১৮-র ফেব্রুয়ারিতে আরএসএস মনোভাবাপন্ন একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এহেন ব্যক্তিকে নির্বাচন কমিশন দায়িত্ব দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে।

রাজ্যে নির্বাচনের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক! নিয়োগ নিয়ে বিতর্ক

নির্বাচন কমিশন বিএসএফ-এর প্রাক্তন ডিজি কেকে শর্মাকে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। তিনি ১৯৮২ সালে আইপিএস ব্যাচ। কমিশনের এই নিয়োগ নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে।

২০১৮-র ১১ ফেব্রুয়ারি কেকে শর্মাকে উর্দিতেই আরএসএস মনোভাবাপন্ন এক সংগঠনের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল। আয়োজক ছিল সীমান্ত চেতনা মঞ্চ। ছবিতে তৎকালীন বিএসএফ ডিজির একজন পরেই যাকে দেখা গিয়েছিল তিনি হলেন রন্তিদেব সেনগুপ্ত। যাঁকে বর্তমানে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

২০১৮-র ছবি প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছিল। পু্রশ্ন উঠেছিল কীভাবে এক সরকারি আমলা আরএসএস মনোভাবাপন্ন সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন। এহেন ব্যক্তিকেই এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+