ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবার উঠল 'দেশবিরোধী স্লোগান'!
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছায়া এসে পড়ল রাজ্যের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার জেএনইউ-এর সমর্থনে নেমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দেশবিরোধিতর অভিযোগ উঠল। [বাংলার সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, রিপোর্টে বলল 'ন্যাক']
জেএনইউ-এ কেন্দ্রীয় সরকার সন্ত্রাস চালাচ্ছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। কানহাইয়া কুমারকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এমন একগুচ্ছ প্রতিবাদ নিয়ে মিছিলের আয়োজন হয়েছিল যাদবপুরে। [নির্দিষ্ট সময়ে ভোটের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতভর ঘেরাও উপাচার্য]

অভিযোগ, সেই মিছিল থেকেই কাশ্মীর ও মণিপুরের স্বাধীনতার দাবি, আফজল গুরুর ফাঁসির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে ভারত বিরোধী স্লোগান দিতে শোনা গিয়েছে কয়েকজন ছাত্রছাত্রীকে। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। [কেন বারবার হ্যাক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট! প্রশ্ন নানা মহলে]
মিছিলের উদ্যোক্তাদের বক্তব্য মূলত কানহাইয়া কুমারের গ্রেফতারি ও বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধেই এই মিছিলের আয়োজন করা হয়েছিল। এর মাঝে কেউ বিক্ষিপ্তভাবে দেশবিরোধিতার স্লোগান দিয়ে থাকলে তা তাদের জানা নেই বা সেটা তাঁরা সমর্থন করেন না।
অ্যদিকে বিজেপি সহ অন্য রাজনৈতিক দলগুলি এই ঘটনা সমর্থন করেনি। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন। এখন দেখার যাদবপুর বিতর্কের জল কতদূর গড়ায়।












Click it and Unblock the Notifications