বিতর্কিত ইডি কর্তা মনোজকুমারের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ
এবার তোলাবাজির অভিযোগ উঠল বিতর্কিত ইডি কর্তা মনোজ কুমারের বিরুদ্ধে। লালবাজার থানা তাঁর বিরুদ্ধে তোলাবাজির তদন্ত শুরু করেছে। এক ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছেন বলে অভিযোগ।
কলকাতা, ৯ মার্চ : এবার তোলাবাজির অভিযোগ উঠল বিতর্কিত ইডি কর্তা মনোজ কুমারের বিরুদ্ধে। লালবাজার থানা তাঁর বিরুদ্ধে তোলাবাজির তদন্ত শুরু করেছে। এক ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে মনোজ কুমারের বিরুদ্ধে। প্রদীপ হিরাওয়াত তাঁর নাম করে টাকা তুলতেন বলে অভিযোগ, কমল সোমানি নামে এক ব্যবসায়ীর। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এই ইডি কর্তা।[শুল্ক দফতরে বদলি মনোজ কুমার, রোজভ্যালি তদন্তে সুকৌশলে দায় এড়াচ্ছে ইডি?]
রোজভ্যালি কাণ্ড সামনে আনার মূল কারিগর এই ইডি কর্তাই। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে যোগাযোগ প্রকাশ্যে আসার পরই তাঁকে রোজভ্যালি তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। অপসারিত করা হয় ইডি থেকেও। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এরই মধ্যে তোলাবাজি বিতর্ক সামনে চলে এল।[রোজভ্যালি তদন্তে এবার মনোজ কুমারের বিরুদ্ধে সিট গঠন করল ইডি]

রোজভ্যালি কাণ্ডে দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল গ্রেফতার হওয়ার পরই মনোজ কুমারের শুভ্রা কুণ্ডু যোগ খুঁজে পায় রাজ্য পুলিশ। তাঁর বিরুদ্ধে তদন্তে নামার পরই ইডি তাঁকে রোজভ্যালি তদন্ত থেকে সরিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গৌতম পত্মী শুভ্রা কুন্ডুর সঙ্গে মনোজ কুমারের ঘনিষ্ঠতা।
এর আগে ইডি কর্তার সঙ্গে যোগ সামনে আসায়, শুভ্রা কুণ্ডুকে জেরাও করেছেন গোয়েন্দারা। আবারও তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে লালবাজার সূত্রে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications