মুখ্যমন্ত্রীকে ছাড়াই উদ্বোধন ইস্ট ওয়েস্ট মেট্রো, কাজে দেরি হওয়ায় মমতাকে দায়ী করলেন রেলমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে ছাড়াই উদ্বোধন ইস্ট ওয়েস্ট মেট্রো, কাজে দেরি হওয়ায় মমতাকে দায়ী করলেন রেলমন্ত্রী

কেন্দ্র রাজ্য সংঘাত জিইয়ে রেখেই যাত্রা শুরু করল ইস্ট ওয়েস্ট মেট্রো। কাজে দেরির জন্য প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

উদ্বোধনে নেই রাজ্যের প্রতিনিধি

উদ্বোধনে নেই রাজ্যের প্রতিনিধি

রাজ্যের প্রশাসনিক প্রধানকে ছাড়াই উদ্বোধন হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর। কেন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি উদ্বোধনে এই অভিযোগে রাজ্যের আর কোনও প্রতিনিধি হাজির হননি সেখানে। এই নিয়ে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পারা চড়েছে।

অসহযোগিতার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

অসহযোগিতার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে এসে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি অভিযোগ করেছেন, নির্ধারিত সময়ের থেকে ৩ বছর দেরিতে ইস্ট ওয়েস্ট মেট্রো শুরু হওয়ার জন্য দায়ী রাজ্য সরকারের অসহযোগিতা। একাধিক জায়গায় জমি সমস্যা তৈরি হয়েছে রাজ্য সরকারের জন্যই। সেকারণে প্রকল্পে খরচও বেড়েেছ। রাজ্য সরকারের সাহায্য পেলে আরও তাড়াতাড়ি কাজ শেষ হত বলে জানিয়েছেন তিনি।

বাবুলকে দায়িত্ব

বাবুলকে দায়িত্ব

ইস্ট ওয়েস্ট মেট্রোর বাকি অংশের কাজ শেষ করার জন্য বাবুল সুপ্রিয়কে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেছেন যেসব জায়গায় এখনও জমি সমস্যা রয়েছে, রাজ্য সরকারের সঙ্গে বসে যেন দ্রুত সেই সমস্যা মিটিয়ে নেওয়ার বন্দোবস্ত করেন বাবুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+