সরকারি কর্মীদের ডিএ নিয়ে ফের আইনি জটিলতা! কবে মিলবে বকেয়া ভাতা?
সরকারি কর্মীদের ডিএ নিয়ে ফের আইনি জটিলতা! কবে মিলবে বকেয়া ভাতা?
ডিএ নিয়ে কার্যত একেবারে ল্যাজে গোবরে অবস্থা রাজ্য সরকার! এবার এই মহার্ঘ ভাতা দেওয়া নিয়েই আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে। আজ সোমবার এই সংক্রান্ত মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ইউনিটি ফোরাম নামে একটি সংস্থার তরফে এই মামলা দায়ের কয়রা হয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলাটি গ্রহণ করেছে বলেও জানা যাচ্ছে। ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়া নিয়ে ফের একবার ধোঁয়াশা তৈরি হল।

বড়সড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট
বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগেই মহার্ঘ ভাতা নিয়ে বড়সড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরেই ডিএ দেওয়া হচ্ছে না। ফলে বকেয়া ডিএ'র পরিমাণ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় পড়ে থাকা ডিএ দেওয়ার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এজন্য তিন মাসের সময়সীমা বেঁধে দেয় হাইকোর্ট। গত ১৯ আগস্ট আদালতের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হয়ে যায়। আর এরপরেই কোনও ডিএ না দেওয়া হওয়াতে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। বলে রাখা প্রয়োজন, ২০ শে মে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করার নির্দেশ দেয়।

মুখ্যসচিবের বিরুদ্ধে এই আদালত অবমাননার মামলা
আর এরপরেই আদালত অবমাননার মামলা। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে এই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। তিন মাসের সময়সীমা পেরিয়ে গেলেও কেন মেলেনি মহার্ঘ ভাতা? এই প্রশ্ন তুলেই আদালত অবমাননার মামলাটি দায়ের করা হল বলে জানা যাচ্ছে। আগামী ২৫ অগাস্ট এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা যাচ্ছে। কি নির্দেশ আদালত দেয় সেদিকেই নজর সবপক্ষের। তবে একদিকে যখন এই সংক্রান্ত মামলা দায়ের হচ্ছে অন্যদিকে রাজ্যের তরফেও প্রস্তুতি শুরু হয়েছে।

হাইকোর্টর দ্বারস্থ হয় রাজ্য সরকার
ইতিমধ্যে কর্মীদের ডিএ সংক্রান্ত মামলাটি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টর দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলাতে ডিভিশন বেঞ্চে ধাক্কা খায় সরকার। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে বলেই জানা যায়। অন্যদিকে নতুন করে রায়ের পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আদালত তা গ্রহণ করেছে বলেও খবর। ফলে ডিএ নিয়ে আইন জটিলতা নতুন করে শুরু হল বলেই মনে করছে ওয়াকিবহালমহল। এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের দাবি, ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকারি বলে হাইকোর্ট রায় দিয়েছে। এরপরেও কেন দেওয়া হচ্ছে না? প্রশ্ন কর্মীদের। কিন্তু সরকার সব কিছু করছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications