আদালত অবমাননায় অভিযুক্ত! 'সুপ্রিম' নোটিস মুখ্যসচিব, ডিজি, নগরপালকে

সুপ্রিম কোর্টের তরফ থেকে আদালত অবমাননার নোটিস জারি করা হল মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে।

সুপ্রিম কোর্টের তরফ থেকে আদালত অবমাননার নোটিস জারি করা হল মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদেরকে নোটিসের জবাব দিতে হবে। তাঁদের জবাব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সর্বোচ্চ আদালত। রবিবার রাজীব কুমারের সরকারি বাসভবনে কাজে বাধার অভিযোগ করে সিবিআই।

 আদালত অবমাননায় অভিযুক্ত! নোটিস মুখ্যসচিব, ডিজি, নগরপালকে

রবিবার বিকেলে প্রথমে রাজীব কুমারের বাড়িতে কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে সিবিআই। অ্যাটর্নি জেনারেল বিষয়টি তোলেন আদালতে সর্বোচ্চ আদালতে। বলেন ২০১৪-র সুপ্রিম কোর্টের আদেশে তদন্ত করছে সিবিআই। সেই কাজে বাধা দিয়েছেন মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমার। পরে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী পাশে দেখা যায় মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমারকে। রাজনীতি পর্যায় তেকে শুরু করে সর্বভারতীয় প্রশাসনিক স্তরেও প্রশ্ন ওঠে, মেট্রো চ্যানেলে দলীয় অনুষ্ঠানে কী করে মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমার মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত থাকেন।

সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে মুখ্যসচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়ে রবিবার কথা বলেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্টও পাঠান। সিবিআই-এর তরফ থেকে বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এদিন তাদের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করেছে। ১৮ ফেব্রুয়ারি মধ্যে নোটিসের জবাবও দিতে বলা হয়েছে। জবাব দেখেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে সর্বোচ্চ আদালত। সে ক্ষেত্রা ২০ ফেব্রুয়ারি আদালতে হাজিরার নির্দেশও দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+