হাসপাতালে লাগাম পরাতে ময়দানে মুখ্যমন্ত্রীও, ক্রেতা সুরক্ষা দফতরে বৈঠক ২২শে

বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিল নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ। এবার হাসপাতালে লাগাম পরাতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : এবার হাসপাতালে লাগাম পরাতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিল নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, তার রাশ টানতে ক্রেতা সুরক্ষা দফতরকে নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ক্রেতা সুরক্ষা দফথরও তৎপর। বিধানসভা অধিবেশন শেষ হলেই হাসপাতালের শীর্থ কর্তাদের ডেকে বৈঠকে বসবেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে।

অভিযোগ, বেসরকারি হাসপাতাল গুলিতে একরকম প্যাকেজ দেখানোনা হয়, চিকিৎসা শেষ বিল হয় অন্যরকম। চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার পরই ফের মাথায় আকাশ ভেঙ পড়ে হাসাপাতল কর্তৃপক্ষের দেওয়া বিল দেখে। সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থকেও বঞ্চিত হন। অনেক ক্ষেত্রে চিকিৎসা বিল বাড়ানোর জন্য অহেতুক খরচ করানো হয়। সাধারণ মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, যাতে তাঁদের হেনস্থা হতে না হয়, তার জন্য এবার মুখ্যমন্ত্রীই আসরে নামলেন।

হাসপাতালে লাগাম পরাতে ময়দানে মুখ্যমন্ত্রীও, ক্রেতা সুরক্ষা দফতরে বৈঠক ২২শে

রোগীর পরিজনদের ক্ষোভ যে সঙ্গত কারণেই তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আত্মীয়-পরিজনদের ক্ষোভের আগুনে হাসপাতাল লন্ডভন্ড করে দেওয়ার সমালোচনাও করেছেন। চিকিৎসা যে ব্যবসা নয়, নিতান্তই একটা পরিষেবা এই সত্য ভুলে গেলে চলবে না, তা আবারওমনে করিয়ে দিয়েছেন।

ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডেও বলেছেন, বেসরকারি হাসপাতালগুলি অন্যরকম কিছু করছে, যার জেরে সমস্যা তৈরি হচ্ছে। মানুষের এই হয়রানি মানা হবে না কিছুতেই। মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, সেইমতো ক্রেতা সুরক্ষামন্ত্রীও ব্যবস্থা গ্রহণ করছেন। আগামী ২২ ফেব্রুয়ারি ক্রেতা সুরক্ষা মন্ত্রী তলব করেছেন হাসপাতাল-নার্সিংহোমের শীর্ষ কর্তাদের। চিকিৎসকদের দায়সারা মনোভাব নিয়েও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভাঙচুর আদ সমর্থন যোগ্য নয়, তা বলে চিকিৎসার নামে ব্যবসা তিনি মানবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+