বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজস! চেন্নাই থেকে সন্দেহভাজনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ
পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন শাহাদাত-ই-আল হিকমার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চেন্নাই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আনোয়ার শেখ নামে ওই ব্যক্তি চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার শেখ মাস ছয়ের আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ের উদ্দেশে গিয়েছিল বলে জানিয়েছে তাঁর স্ত্রী রেজিনা বিবি। রেজিনা বিবি জানিয়েছেন, আনোয়ার শেখকে গ্রেফতার কথা তাঁকে ফোনে জানানো হয়েছে। ইতিমধ্যে পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীদের অভিযোগ আনোয়ার শেখকে ফাঁসানো হয়েছে।

এসটিএফের এক আধিকারিক জানিয়েছেন, আনোয়ার শেখকে কলকাতায় আনা হচ্ছে। তাঁকে চেন্নাইয়ের একটি আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। এর আগে ওই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কম্পিউটার সায়েন্সের ছাত্র-সহ পাঁচজনকে গ্রেফতার করে এসটিএফ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই আনোয়ার শেখের নাম উঠে আসে বলে জানিয়েছেন ওই আধিকারিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা জঙ্গি সংগঠনের জন্য যুবকদের নিয়োগ করত।
গত শনিবার ২২ জুন কাঁকসা থেকে হাবিবুল্লা নামে সন্দেহজনক এক যুবককে গ্রেফতার করে এসটিএফ। তার থেকে চরমপন্থী সংগঠনের নথি উদ্ধার হয়। এসটিএফের দাবি বিশ্বের বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থানীয় কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্রে।
তার দেওয়ার তথ্যের ভিত্তিতে হারেজ শেখ নামে এক ব্যক্তিকে হাওয়া থেকে গ্রেফতার করা হয়। তাকে গত মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। এই বাড়ি নবদ্বীপে। সে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার উল ইসলামের শাখা শাহাদাত-ই-আল হিকমার সঙ্গে জড়িত বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications