ভোটাধিকার নেই যখন, ভোটার কার্ডের কী দরকার! নির্বাচন কমিশনে অভিনব বিক্ষোভ কংগ্রেসের
বাংলার মানুষকে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করা হচ্ছে। পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় বিরোধীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ কংগ্রেসের।
বাংলার মানুষকে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করা হচ্ছে। পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় বিরোধীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ কংগ্রেসের।

মঙ্গলবার বেলা সাড়ে বারোটা। একটু যেন নড়ে চড়ে বসলেন রাজ্য নির্বাচন কমিশনের সামনে থাকা নিরাপত্তারক্ষীরা। সেখানে হাজির বেশ কিছু কংগ্রেস কর্মী। ভোটার কার্ড রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ফেরত দিতে এসেছেন তাঁরা। এই কংগ্রেস কর্মীদের অভিযোগ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দিয়ে পছন্দের দলের প্রতি ভোটাধিকার হরণ করা হয়েছে।
যদিও সতর্ক ছিলেন কলকাতা পুলিশের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ভ্যানে করে বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের
সরিয়ে দেওয়া হয়।
সকাল থেকে নিরাপত্তায় সাজো সাজো ভাব রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে। বিরোধীদের অভিযোগ, যে নিরাপত্তার ব্যবস্থা নির্বাচন কমিশনের অফিসের সামনে করা হয়েছে, সেই ব্যবস্থার একটু অংশ জেলাগুলিতে করলে, অন্তত মনোনয়ন জমা করতেন পারতেন তারা।

Click it and Unblock the Notifications