অধীরকে জরুরি তলব রাহুলের, রাজ্যে কংগ্রেসের হারানো গৌরব ফেরাতে অঙ্ক কষা শুরু

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে ২০১৮-র পঞ্চায়েত ভোটে প্রদেশ কংগ্রেসের কঙ্কালসার চেহারাটা প্রকট হয়ে গিয়েছে। এই অবস্থায় কংগ্রেসের হাল ফেরাতে তৎপর সভাপতি রাহুল গান্ধী।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে ২০১৮-র পঞ্চায়েত ভোটে প্রদেশ কংগ্রেসের কঙ্কালসার চেহারাটা প্রকট হয়ে গিয়েছে। এই অবস্থায় কংগ্রেসের হাল ফেরাতে তৎপর সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের হারানো গৌরব ফেরাতে রাজ্যের পর্যবেক্ষক করে পাঠিয়েছেন গৌরব গগৈকে। তাঁর রিপোর্টেই এবার প্রদেশ নেতৃত্বকে তলব করলেন সভাপতি।

অধীরকে জরুরি তলব রাহুলের, লোকসভার অঙ্ক কষা শুরু

আগামী ৬ জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে জরুরি তলব করেছেন সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি রাজ্যের দায়িত্বে এসেই গৌরব পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে পাঠান হাইকম্যান্ডের কাছে। রাজ্যের সামগ্রিক পরিস্থিত খতিয়ে দেখে তিনি রিপোর্ট পাঠান।

সেই রিপোর্টের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বার্তা দেবেন রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেসের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি জানতে চাইবেন, দলের এই হাল কেন, এ থেকে উত্তরণের কী উপায় রয়েছে। প্রদেশ কংগ্রেস কী ভাবনা-চিন্তা করছে।

অধীরকে জরুরি তলব রাহুলের, লোকসভার অঙ্ক কষা শুরু

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। খাতায়-কলমে রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও কংগ্রেসের আপাত অবস্থায় হয়েছে চতুর্থ বা পঞ্চম স্থানে। বহু ক্ষেত্রে নির্দলও তাঁদের হারিয়ে দিয়েছে। এই অবস্থায় কংগ্রেসের কফিনে শেষ পেরেক পুঁতে দিতে তৎপর হয়ে উঠেছে শাসক তৃণমূল। কংগ্রেসকে ভেঙে নিঃশেষ করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

মুর্শিদাবাদে অধীর চৌধুরীর গড়ের পতন হয়েছে, এবার তৃণমূলের নিশানা গনি-মিথ ভেঙে খানখান করে দেওয়া। আর উত্তর দিনাজপুরের প্রিয়রঞ্জন গড়ে তো আগেই ঘাসফুল ফুটেছে। এই অবস্থায় অধীর চৌধুরী মতো নেতাও দিশেহারা। তাঁর পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে।

কংগ্রেস এবার কেন্দ্রের বিজেপি সরকারকে হটাতে বদ্ধপরিকর। সেই কারণে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে এবার লড়াইয়ে নামতে চাইছে তারা। কিন্তু বাংলায় কংগ্রেসের এমনই অবস্থা তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে গেলে কোনও দাবি করার মতো জায়গাতেই বর্তমানে নেই অধীর চৌধুরীরা।

এই অবস্থায় লোকসভা নির্বাচনের লক্ষ্য প্রদেশ কংগ্রেসের কী অবস্থান হবে, তা নিরূপণ যেমন দরকার, তেমনই দরকার কংগ্রেসকে সাংগঠনিকভাবে মজবুত করে তোলা। রাজ্যে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস এই পরিস্থিতে কী অবস্থান নেয় এবং রাহুল গান্ধী কী উপায় বের করতে পারেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+