কংগ্রেস বিধায়কদের আমন্ত্রণ তৃণমূলে! ‘একুশে জুলাই’-এর ‘অঙ্গীকার’ ঘিরে নয়া জল্পনা

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে কংগ্রেস বিধায়কদের। আমন্ত্রিত অতিথি হিসেবে কংগ্রেস বিধায়করা ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন।

তবে কি একুশে জুলাইয়ের মঞ্চে সত্যিই দেখা যাবে মুর্শিদাবাদ-মালদহের কংগ্রেস বিধায়কদের? এই প্রশ্নেই জল্পনার পারদ চড়ছে রাজনৈতিক মহলে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে কংগ্রেস বিধায়কদের। আমন্ত্রিত অতিথি হিসেবে কংগ্রেস বিধায়করা ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন।

কংগ্রেস বিধায়কদের আমন্ত্রণ! ‘একুশে জুলাই’-এর জল্পনা

কয়েকদিন ধরেই কংগ্রেস বিধায়করা নানা ধন্দ তৈরি করে চলেছেন। তৃণমূল মহাসচিবের বাড়িতে আসছেন, বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে দেখা করে আসছেন। তাঁরাই আবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসকে উজ্জীবিত করার মন্ত্র দিচ্ছেন। আবার একদিকে শুভেন্দু চাইছেন মুর্শিদাবাদ-মালদহের কংগ্রেস ভেঙে তছনছ করে দিতে। আবার অন্যদিকে বিরোধী দলনেতা মান্নানের আবেদনে কংগ্রেস নিয়ে নমনীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই সব দিক বজায় রাখতে অভিনব পন্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস বিধায়কদের আমন্ত্রণ জানানো হচ্ছে তৃণমূলের একুশে জুলাইয়ে মঞ্চে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক হিসেবে নয়, কংগ্রেস বিধায়করা তৃণমূলের মঞ্চে উপস্থিত থাকবেন আমন্ত্রিত সদস্য হিসেবে। ফলে তাঁরা দলত্যাগ করেছেন বলে উল্লেখ করা যাবে না। আর দলবদল আইনও কার্যকর হবে না।

এবার একুশে জুলাইকে অঙ্গীকার দিবস হিসেবে পালন করবে তৃণমূল। সেই আঙ্গিকে কংগ্রেসকে তাঁরা আমন্ত্রণ জানাচ্ছে। বিশেষ করে যাঁদের নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছে, সেই আকরুখজামান, সাবিনা ইয়াসমিন, মইনুল হক, আবু তাহের, সমর মুখোপাধ্যায়দের দেখা যেতে পারে তৃণমূলের মঞ্চে। উল্লেখ্য, এদের অধিকাংশই রাহুলের সান্নিধ্যে মত দিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে জোট না করে সিপিএমের হাত ধরলে তাঁরা কড়া সিদ্ধান্ত নিয়ে বাধ্য হবেন। সেক্ষেত্রে একুশে জুলাইয়ের মঞ্চে তাঁদের উপস্থিতি রাহুল গান্ধীকে বিশেষ বার্তাও।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার ছেড়েছিলেন মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে কেউ থাকবেন না। সবাই যোগ দেবেন তৃণমূলে। সেইমতোই যে সমস্ত কংগ্রেস বিধায়কদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা, তাঁরা পার্থবাবুর সঙ্গে দেখা করতে যান বাড়িতে। এরই মধ্যে তাঁদের অনেকে আবার যোগ দেন রাহুল গান্ধীর ডাকা বৈঠকেও। যদিও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের যদিও রাহুল গান্ধীর ডাকা বৈঠকে যাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+