কংগ্রেসের সঙ্গে সরাসরি সংঘাত : পিএসি চেয়ারম্যানের পদ গ্রহণ মানস ভুঁইয়ার

কলকাতা, ৮ জুলাই : দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও সরকারের দেওয়া বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের পদ গ্রহণ করলেন মানস ভুঁইয়া। আগামী কয়েকদিনের মধ্যেই এই কমিটির নেতৃত্ব দিয়ে প্রথম বৈঠক করবেন তিনি।

যার ফলে এবার সরাসরি কংগ্রেস দলের সঙ্গে বিধায়ক মানস ভুঁইয়ার সংঘাত লাগল বলে আশঙ্কা করা হচ্ছে। বিধানসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আবদুল মান্নানের নেতৃত্বে কংগ্রেস পরিষদীয় দল বাম নেতা সুজন চক্রবর্তীকে পিএসি চেয়ারম্য়ান করবে বলে জানায়।

কংগ্রেসের সঙ্গে সংঘাত : পিএসি চেয়ারম্যানের পদ গ্রহণ মানসের

কিন্তু তা সত্ত্বেও মানস ভুঁইয়ার নাম সরকারের তরফে ঘোষণা করে জোট ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। কংগ্রেস নেতা আবদুল মান্নানের বক্তব্য ছিল, কংগ্রেস পরিষদীয় দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সুজন চক্রবর্তীকে নেতা বাছা হয়েছে।

যার পাল্টা মানস ভুঁইয়া জানিয়েছেন, তিনি কংগ্রেস পরিষদীয় দলের সদস্য। এমন কোনও বৈঠক বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবদুল মান্নান তাঁকে অপদস্থ করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+