মমতার 'গণতন্ত্র' নিয়ে প্রশ্ন! তৃণমূল নেত্রীর লড়াই মেকি, কারণ দিলেন সোমেন

আপনি নিজেকে নিয়ে ভাবুন। কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাল না কেটে লড়াই করার কথা প্রসঙ্গে এমনটাইমন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রের।

আপনি নিজেকে নিয়ে ভাবুন। কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাল না কেটে লড়াই করার কথা প্রসঙ্গে এমনটাই মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রের। তাঁর পক্ষ থেকে এদিন একটি লিখিত বিবৃতি পাঠানো হয় সংবাদ মাধ্যমকে।

মমতার গণতন্ত্র নিয়ে প্রশ্ন! তৃণমূল নেত্রীর লড়াই মেকি, কারণ দিলেন সোমেন

সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেন। তিনি বলেন, বিজেপির সহ্গে দীর্ঘদিন ঘর করার পর দিদির মনে হল কংগ্রেস বিজেপির পরগাছা। গুজরাত দাঙ্গার সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রী ছিলেন বলে উল্লেথ করেন সোমেন মিত্র। তাই এখন বিজেপির বিরুদ্ধে তাঁর(মমতার) লড়াইকে মেকি লাগছে, বলেছেন সোমেন। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই কংগ্রেস বিভাজনের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস তৃণমূলের কাছ থেকে শিখবে না বলেও জানান সোমেন মিত্র।

তৃণমূলের দলীয় অফিস বিজেপির দখল করা প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে কংগ্রেসের যেসব অফিস দখল করেছে, তার একটা তালিকা তিনি পাঠাবেন, সেই অফিসগুলো ফেরত দিয়ে নিজের আন্তরিকতা প্রমাণ করুন।

রাজ্যে গণতন্ত্র প্রসঙ্গেও সমালোচনা করেন সোমেন মিত্র বলেন, বিজেপি সারা দেশে গণতন্ত্র ভুলিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একথা মেনে নিয়ে তিনি বলেন, বিধানসভায় যখন আলোচনা না করেই স্বরাষ্ট্র দফতরের বাজেট গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয়, তখন গণতন্ত্র কোথায় থাকে প্রশ্ন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+