গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র এইমসে ভর্তি, উদ্বেগে পরিজন-অনুগামীরা

প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা সোমেন মিত্র গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন দিল্লির এইমসে। সাত বারের বিধায়ক সোমেনবাবুর অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা সোমেন মিত্র গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন দিল্লির এইমসে। সাত বারের বিধায়ক সোমেনবাবুকে রবিবার ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। এখনও কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র এইমসে ভর্তি, উদ্বেগে পরিজন-অনুগামীরা

রবিবার দিল্লিতে কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়েছিলেন সোমেনবাবু। সেখানেই তিনি অসুস্থতা বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোয় সমস্যা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে সোমেনবাবু বরাবর স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন বলে অভিযোগ করেন অনুগামীরা।

রাজ্য রাজনীতির এই বর্ণময় চরিত্র সোমেন মিত্রের অসুস্থতায় গভীর উদ্বেগে তাঁর আত্মীয়স্বজন-অনুগামীরা। শিয়ালদহের দাপুটে নেতা ১৯৭২ সালে প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপর আরও ছ-বার তিনি বিধায়ক হন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়ে তিনি সাংসদও হয়েছিলেন একবার। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।

গত বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্র থেকে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান। তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সক্রিয় রাজনীতি থেকে। মাঝেমধ্যে তাঁকে দেখা যেত প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে। এবার দিল্লিতে কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর বুকে জল জমেছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা প্রাথমিক সমস্যার উপশম ঘটিয়েছেন। এখন ক-দিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+