কর্মসূচিতে অনুমতি নিয়ে বিজেপি, কংগ্রেসে বিভেদ তৃণমূলের! যুক্তি দিয়ে দেখালেন প্রদীপ ভট্টাচার্য
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচির অনুমতি পাওয়া নিয়ে তৃণমূল সরকারকে দুষলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বিজেপিকে মিছিল করার অনুমতি দেওয়া হলেও, তাদের দেওয়া হয় না, অভিযোগ করেছেন তিনি
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচির অনুমতি পাওয়া নিয়ে তৃণমূল সরকারকে দুষলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বিজেপিকে মিছিল করার অনুমতি দেওয়া হলেও, তাদের দেওয়া হয় না, অভিযোগ করেছেন তিনি।

তথাকথিত 'ধর্মনিরপেক্ষ" রাজ্য সরকারের এ এক অদ্ভুত নীতি! রাজ্যে সাম্প্রদায়িক বিজেপি সভা, মিছিল করে অশান্তি করার সরকারি অনুমতি পায়। কিন্তু প্রদেশ কংগ্রেস ১৯ ডিসেম্বর নাগরিকত্ব ( সংশোধনী ) আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর আদর্শে অহিংস সত্যাগ্রহ আন্দোলন মসজিদ ( টিপু সুলতান মসজিদ) থেকে মন্দির (রাম মন্দির, সেন্ট্রাল এভিনিউ) করতে চাইলে সরকার তার অনুমতি দেয় না। প্রদেশ কংগ্রেস পুলিশের অনুমতি ছাড়াই ১৯ ডিসেম্বর বিকেল ৩টের সময় টিপু সুলতান মসজিদ থেকে মিছিল শুরু করবে। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
সরকারকে এ হেন বৈষম্যের জন্য মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
রাজ্যে প্রতিবাদের নামে অশান্তি ও সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য সরকার ব্যবস্থা নিক, কারণ যে আন্দোলন মানুষের ক্ষতি করে সেটা কখনও সমর্থন যোগ্য হতে পারে না। মন্তব্য প্রদীপ ভট্টাচার্যের। স্থানীয় তৃণমূল নেতাদের কথায় যেন একজনও নির্দোষ মানুষ যেন গ্রেপ্তার না হয়। কংগ্রেস চায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এই সরকার।












Click it and Unblock the Notifications