'বিজেপির রথযাত্রা'-য় আদবানীর ছায়া দেখছে বাম-কংগ্রেস, অনুমতি না দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীকে
'বিজেপির রথযাত্রা'-য় আদবানীর ছায়া দেখছে বাম-কংগ্রেস, অনুমতি না দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীকে
আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ েথকে রথযাত্রা করার ডাক দিয়েছে বিজেপি। কোচবিহার থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। এই রথ যাত্রা ভয়ঙ্কর হতে চলেছে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে বিজেপির এই রথযাত্রার অনুমতি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আদবানীর রথ যাত্রা হতে চলেছে বিজেপির এই রথ যাত্রা এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিজেপির রথ যাত্রা
আগামী ৫ ফেব্রুয়ারি বিজেপি পরিবর্তন রথ যাত্রার ডাক দিয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হবে সেই রথযাত্রা। উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোচবিহার থেকে শুরু হয়ে গোটা রাজ্য ঘুরবে বিজেপির এই ভোটের রথ। যার পোশাকি নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি।

বিরোধিতায় কংগ্রেসে
বিজেপির রথ যাত্রাকে ভাল চোখে দেখছে না বাম-কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বিজেপির রথ যাত্রার প্রবল বিরোধিতা করেছেন। তিনি অভিযোগ করেছেন চরম ভয়ঙ্কর হতে চলেছে বিজেপির এই রথ যাত্রা। আদবানীর রথ যাত্রার স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বিজেপির রথ যাত্রাকে সম্প্রদায়িক যাত্রা বলে আক্রমণ করেছেন অধীর চৌধুরী।

বিরোধিতা বামেদের
বিেজপির রথ যাত্রার বিরোধিতা করেছে বামেরাও। সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিযোগ করেছেন বিজেপি ধর্ম নিয়ে ব্যবসা করে। ধর্মের ব্যবসায়ী বিজেপি। ভোটের আগে তাঁরা ধর্মের জিগির তুলে ভোট আদায়ে তৎপর হয়েছে। কাজেই এই সাম্প্রদায়িক রাজনৈতিক দলের এই ভয়ঙ্কর কর্মসূচি একেবারেই হতে দেওয়া উচিত নয়।

মুখ্যমন্ত্রীকে অনুরোধ
বিজেপির রথ যাত্রার যাতে অনুমতি না দেওয়া হয় তার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নইলে এই রথ যাত্রার পরিণতি ভয়ঙ্কর হবে বলে দাবি করেছেন তিনি। তাই আগে থেকেই রাজ্য সরকারকে এই নিয়ে সচেতন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কারণ এর আগে আদবানীর রথ যাত্রার যে রক্তাক্ত পরিণতি হয়েছিল তার ছায়া যেন বাংলায় না পড়ে সেকারণেই মমতা সরকারের তৎপর হওয়া উচিত বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।












Click it and Unblock the Notifications