হারের জন্য ঘুরিয়ে বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন অধীর চৌধুরী
কলকাতা, ১৯ মে : বলবেন না বলবেন না করেও ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই বামেদের সমালোচনায় মুখর হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। হারের জন্য ঘুরিয়ে বামেদেরই দায়ী করলেন তিনি।
১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে
শুক্রবার শপথ নেবেন, নির্বাচনে জিতে আর যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
আলোচনা না করেই মুর্শিদাবাদের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে মোট ১০টি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে বাম প্রার্থীরা ভোটে দাঁড়ায়। ফলে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হয়ে শাসক দল তৃণমূলের সুবিধা হয়েছে বলে অভিযোগ করেছেন অধীরবাবু। এর আগেও তিনি এই বিষয়টি নিয়ে সরব হন। এদিনও একই কথা বলেছেন তিনি।

তাঁর ব্যাখ্যা হরিহরপাড়া, সাগরদিঘির মতো জায়গায় বাম-কংগ্রেস দুটি দলের প্রার্থীই দাঁড়িয়েছে। এইসব জায়গায় প্রার্থীপদ প্রত্যাহারের জন্য অনুরোধও করা হয়েছিল। বদলে অন্য কোথাও বামেদের আসন ছাড়তে রাজি ছিল কংগ্রেস।
বিধানসভা ভোটের ফলাফল কংগ্রেস কংগ্রেসের মতো করে পর্যালোচনা করবে। এখুনি জোটসঙ্গী বামদের কাঠগড়ায় তুলতে নারাজ অধীর চৌধুরী। তবে নানা জায়গায় দুটি দলেরই প্রার্থী দাঁড়িয়ে তৃণমূলের সুবিধার কথাই বারবার বলেছেন তিনি। এতে মানুষের কাছে ভুল বার্তাও পৌঁছেছে বলে মত তাঁর।
এর পাশাপাশি প্রদেশ সভাপতির বক্তব্য, রাজ্য জুড়ে ভোটের অনেক আগে থেকেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে সেটাও তাঁদের হারের কারণ বলে মনে হয়েছে অধীর চৌধুরীর।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications