রাজ্য সরকারিকর্মীদের পাশে কংগ্রেস! বিধানসভায় মমতার সরকারের মোকাবিলা-র প্রস্তুতি রাহুলের দলের

রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করে বিধানসভা প্রশ্ন তুলবে কংগ্রেস। সামনের শীলকালীন অধিবেশনে এই প্রশ্ন তোলা হবে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই প্রশ্ন তুলবেন বলে কংগ্রেস সূত্রে।

রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করে বিধানসভা প্রশ্ন তুলবে কংগ্রেস। সামনের শীলকালীন অধিবেশনে এই প্রশ্ন তোলা হবে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই প্রশ্ন তুলবেন বলে কংগ্রেস সূত্রে খবর।

রাজ্য সরকারিকর্মীদের পাশে কংগ্রেস! বিধানসভায় মমতার সরকারের মোকাবিলা-র প্রস্তুতি রাহুলের দলের

বেতন কমিশন নিয়ে একাধিক প্রশ্ন বিধানসভায় তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যার মধ্যে রয়েছে মেয়ার বাড়ানোর কারণ, কবে থেকে কমিশনের সুপারিশ লাগুল পরিকল্পনা, বেতন কমিশন করতে খরচের পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হবে।

একইসঙ্গে কেন্দ্রীয় সরকারিকর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-তে ফারাক নিয়ে নানা প্রশ্ন তোলা হবে বলে জানা গিয়েছে।

গত মাসের শেষে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও ছয়মাসের জন্য বাড়ানো হয়। ২০১৫-র অক্টোবরে কমিশন গঠনের পর এই নিয়ে চার ধাপে মোট তিন বছর কমিশনের মেয়াদ বাড়ানো হল। এখনও বেশ কিছু শুনানির কাজ বাকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ দফতর সূত্রে খবর। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন।

গতবছরের নভেম্বরে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ একবছর বাড়ানো হয়েছিল। সেই সময় কর্মী সংগঠনগুলির এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল। তাঁরা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার মেয়াদ আরও একবছর বাড়িয়ে দিলেন। গত বছর বাড়ানোর পর বেতন কমিশনের মেয়াদ ছিল ২২ নভেম্বর পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+