পঞ্চায়েত ভোট হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে, হাইকোর্টে জনস্বার্থ মামলা আবু হাসেমের
সাগরদিঘি নির্বাচন জয়ের পর কংগ্রেস মনে করছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলে অন্যরকম ফল হবে। পঞ্চায়েত ভোটেই শাসক তৃণমূলকে তারা বেগ দিতে পারবে বলে মনে করছেন প্রাক্তন সাংসদ।
পঞ্চাযেত যুদ্ধ শুরু হয়ে গেল ভোট ঘোষণার আগেই। পঞ্চায়েত নিয়ে হাইকোর্টে জনস্বা্র্থ মামলা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এর আগে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন। অর্থাৎ বিরোধীরা এবার কোমর বাঁধছেন শাসক দলের বিরুদ্ধে।
প্রাক্তন কংগ্রেস সংসদ আবু হাসেম খান চৌধুরী চাইছেন হাইকোর্টে আর একবার মীরা ম্যাজিক হোক। ২০১৩ সালের পঞ্চায়েত ভোট যেমনভাবে হয়েছিল, ২০২৩-এর পঞ্চায়েত ভোটকে সেইভাবে করার পক্ষপাতী তিনি। সুপ্রিম কোর্ট থেকে অর্জার এনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চাইছেন বিরোধীরা।

কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোটের দাবি তুলেছিলেন। এবার সেই একই দাবি উত্থাপন করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সেই দাবি উত্থাপন করে তিন হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন।
সাগরদিঘি নির্বাচন জয়ের পর কংগ্রেস মনে করছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলে অন্যরকম ফল হবে। পঞ্চায়েত ভোটেই শাসক তৃণমূলকে তারা বেগ দিতে পারবে বলে মনে করছেন প্রাক্তন সাংসদ। অর্থাৎ বিজেপির পর কংগ্রেসও পঞ্চায়েত ভোট নিয়ে একই দাবি তুলল। রাজ্যে ফের সুর মিলে গেল বিজেপি ও কংগ্রেসের।
কংগ্রেসের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর করা জনস্বা্র্থ মামলায় আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। হাইকোর্টে জনস্বার্থ মামলায় আবু হাসেম খান চৌধুরী পাঁচ দফা দাবি করেছেন।
তাঁর কথা পাঁচ দফা দাবি হল-
১) কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে।
২) মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী।
৩) রাজ্যে পঞ্চায়েত ভোট গ্রহণ করতে হবে ৬ দফায়।
৪) মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে অনলাইনে।
৫) সব বুথে করতে হবে ভিডিওগ্রাফি।
পঞ্চায়েত ভোটের বি্জ্ঞপ্তি জারি করার আগেই বিরোধীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। সাগরদিঘি উপনির্বাচনে জয়ে কংগ্রেসের উৎসাহ বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কংগ্রেসের পকেট ভোট রয়েছে এমন জেলাগুলিতে কংগ্রেসীরা সঙ্ঘবদ্ধ হচ্ছেন। মুর্শিদাবাদের পর মালদহ জেলা থেকে শসাক দলের বিরুদ্ধে ইতমদ্যেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন আবু হাসেম খান চৌধুরী।
শুভেন্দু অধিকারীর কর জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি ৯ মার্চ। তার আগে রাজ্য নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিল। কংগ্রেসের প্রাক্তন সাংসদের করা জনস্বার্থ মামলাটি গুরুত্বহীন হয়ে যাবে। বিশেষ করে তিনি ৬ দফা দাবির প্রসঙ্গ তুলেছেন আর অনলাইনে মনোনয়নের কথা বলেছেন তাঁর আবেদনে।












Click it and Unblock the Notifications