বামেরা চার আসন ছেড়েছিল, কংগ্রেস ছাড়ল পাঁচ! এই হল বাংলায় জোটের হাল-হকিকৎ

কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য করেছিল বামফ্রন্ট। অবশ্য একইসঙ্গে হুঁশিয়ারিও লুকিয়েছিলেন সেই সৌজন্যের আড়ালে। এবার কংগ্রেস পাল্টা চাল দিল।

কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য করেছিল বামফ্রন্ট। অবশ্য একইসঙ্গে হুঁশিয়ারিও লুকিয়ে রেখেছিল সেই সৌজন্যের আড়ালে। এবার কংগ্রেস পাল্টা চাল দিল বামফ্রন্টের জন্য পাঁচটি আসন ছেড়ে। বুধবার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সাফ জানালেন, বামফ্রন্টের চার আসন ছেড়েছিল, আমরা পাঁচ আসনে প্রার্থী দিচ্ছি না।

বামেরা চার আসন ছেড়েছিল, কংগ্রেস ছাড়ল পাঁচ! এই হল বাংলায় জোটের হাল-হকিকৎ

একইসঙ্গে বামফ্রন্টকে মুখের মতো জবাব দিয়ে প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, আমরা কিন্তু বামফ্রন্টকে কোনও সময় নির্ধারণ করে দিচ্ছি না। ওরা চার আসনে প্রার্থী দেয়নি, আমরা পাঁচ আসনে প্রার্থী দিচ্ছি না। বোলপুর, আসানসোল, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, তমলুক- এই পাঁচ আসনে কংগ্রেস কোনও প্রার্থী দেবে না।

এরপর বামফ্রন্ট কী অবস্থান নেয়, তা দেখেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে কংগ্রেস, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, কংগ্রেসের জন্য ১৭ আসন ছেড়ে রেখে আগেভাগে ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বামফ্রন্ট। তার জেরেই মনক্ষুণ্ণ কংগ্রেস একলা লড়ার বার্তা দেয়। তারপরই বাকি ১৭ আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করে সিপিএম।

কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী না দিয়ে বামফ্রন্টের তরফে বার্তা দেওয়া হয় কংগ্রেসকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আমরা এখনও সৌজন্য বজায় রেখে কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দিইনি। এখনও ফাঁকা রেখেছি। তার মানে এই নয় যে ভবিষ্যতে দেব না। কংগ্রেস কিন্তু আমাদের জেতা দুটি আসনে প্রার্থী দিয়েছে। আমরা বুধবার বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করে বাকি চার আসনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। তিনি বার্তা দেন, আমাদের অবস্থান কংগ্রেস ভেবে দেখুক। তারপরই পাঁচটি আসনে প্রার্থী না দিয়ে বামফ্রন্টকে পাল্টা জবাব দেয় কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+