মমতার ‘বার্তা’ পেয়ে বিধানসভায় সোনিয়ার ‘দূত’, রাজ্যসভা থেকেই ২০১৯-এর দামামা শুরু
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর নাম প্রার্থী হিসেবে আইসিসি ঘোষণা করতেই তিনি হাজির হলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়।
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর নাম প্রার্থী হিসেবে আইসিসি ঘোষণা করতেই তিনি হাজির হলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। সোনিয়া গান্ধী নিজে ফোন করে বিরোধী দলনেতা আবদুল মান্নানকে জানান, মনু সিংভির প্রার্থী হওয়ার কথা। এদিন তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তাঁকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ দেন।

বিশিষ্ট এই আইনজীবী শুধু কংগ্রেস প্রার্থী নন, তিনি সোনিয়া গান্ধীর প্রার্থী। সেই বার্তা পেয়েই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেন। তাঁর এই সমর্থন বার্তা দিল্লির রাজনীতিতে জোট জল্পনা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিয়মিত যোগাযোগ রয়েছে, তা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সেই সূত্র ধরে রাজ্যসভার নির্বাচন থেকেই ২০১৯-এর জোট সূচিত হতে চলেছে।
এদিন বিধানসভায় হাজির হয়ে রাজ্যসভার কংগ্রেস প্রার্থী বিরোধী দলনেতার ঘরে যান। সেখানে তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও অন্যান্য কংগ্রেস বিধায়করা। সবাইয়ের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁকে স্বাগত জানাতে আসেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়ও। কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি জানান, তিনি পশ্চিমবঙ্গ থেকে পার্থী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। মমতার বন্দ্যোপাধ্যায় সমর্থন দেওয়ার কথা ঘোষণা করায় তাঁর সাংসদ হওয়া নিশ্চিত।
সোনিয়া গান্ধীর নিজে উদ্যোগী হয়ে অভিষেক মনু সিংভিকে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী করা, সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়র সমর্থন ঘোষণাকে রাজনৈতিক মহলের একাংশ ব্যাখ্যা করছে ২০১৯-এর জোটের 'গৌরচন্দ্রিকা' হিসেবে। ফের কংগ্রেস-তৃণমূলের জোটের সেতুবন্ধ হয়ে গেল এখান থেকেই। এবার সেই সূত্র ধরেই বাড়ানো হবে বি্জেপি বিরোধী জোটের শক্তি। এটাই কৌশল সোনিয়া-মমতার। রাহুলকে সাইডে রেখে ইউপিএ চেয়ারপার্সন হিসেবে মাস্টারস্ট্রোকটা বিজেপি শিবিরে ছুড়ে দিলেন সোনিয়া। বেজে গেল ২০১৯-এর দামাম। এরপর যত সময় এগোবে, ততই শক্তিসঞ্চয় করবে এই 'একতা'।












Click it and Unblock the Notifications