কংগ্রেসের প্রার্থী তালিকায় তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর! চমক ৬৬ জনের তালিকায়
কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা সবার আগে ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট তৃণমূলের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে বামেরা। তৃণমূলও প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এবার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।
কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা সবার আগে ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট তৃণমূলের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে বামেরা। তৃণমূলও প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এবার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। শনিবার কংগ্রেস ৬৬টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল। কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান পেলেন তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর।

একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। বিধানসভার একটি আসনেও জয়লাভ করতে পারেনি। স্বাধীনতার এই প্রথম কংগ্রেসরে কোনও সদস্য নেই পশ্চিমবঙ্গ বিধানসভায়। উপনির্বাচনের দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। এই অবস্থায় কলকাতা পুরসভা নির্বাচনে কংগ্রেস ঝাঁপিয়ে পড়তে চলেছে। বামেদের সঙ্গে জোট কার্যত ছিন্ন হওয়ায়, কংগ্রেস এবার একাই লড়বে কলকাতা পুরনির্বাচনে।
শনিবার কলকাতা পুরসভা নির্বাচনের জন্য ৬৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। কংগ্রেস জানায়, ১৪৪টি আসনেই তাঁরা প্রার্থী দিচ্ছেন না এবার। ২০-২৪টি আসন তাঁরা ছেড়ে রাখছে অন্য কোনও ধর্মনিরপেক্ষ দলের জন্য। সেই কেন্দ্রগুলিতে তৃণমূল ও বিজেপির সঙ্গে যাঁরা লড়াই দিতে পারবে, তাঁদের সমর্থন করবেন তাঁরা।
এদিন কলকাতা পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস জানায়, মোট ১২০-২২টি আসনে তাঁরা প্রার্থী দেবেন এবার। এদিন প্রার্থী তালিকার প্রথম পাতা প্রকাশ করল কংগ্রেস। দ্বিতীয় পাতা রবিবারই তাঁরা প্রকাশ করে দেওয়া হবে। প্রথম পাতার প্রার্থী তালিকায় ৬৬ জনের মধ্যে চমক হলেন তৃণমূল দুই প্রাক্তন কাউন্সিলর। তাঁরা টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান করেন। তাঁদের টিকিট দিয়েছে কংগ্রেস।
তৃণমূল ছেড়ে কংগ্রেসের টিকিট পাওয়া দুই প্রার্থী হলেন পার্থ মিত্র ও মমতাজ বেগম। কংগ্রেস পার্থ মিত্রকে কলকাতা পুরসভার আট নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে। মমতাজকে প্রার্থী করেছে ১৩৮ নম্বর ওয়ার্ডে। দুই বিদায়ী কাউন্সিলর এদিনই যোগ দেন কংগ্রেসে। উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ছিল না বিদায়ী দুই কাউন্সিলরের। তারপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
এদিন কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার পর স্পষ্ট, এবার সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছেন তাঁরা। কেননা বামেরা কংগ্রেসকে উপেক্ষা করে প্রার্থী তালিকা প্রকাশ করে দেয় নিজেদের মতো। মর্জিমাফিক ১৭টি আসন তারা ছেড়ে রাখে কংগ্রেস বা অন্য কোনও ধর্মনিরপেক্ষ দলের জন্য। তেমনই কংগ্রেসও প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাস করে জানিয়ে দিল, তাঁরা ২০-২২টি আসন ছেড়ে রাখবে বামপ্রন্ট বা অন্য় কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীর জন্য।












Click it and Unblock the Notifications